
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এদিন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার এই তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে এক হাজার ২৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৩৭ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে।
একই সময়ে ৯০ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর ২৩ হাজার ৬৩১ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৩২২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ২৫ হাজার ১০৬ জন।
আরটিভি/এসএস


