ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পিএম
বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দীর্ঘদিন অবহেলিত ও পড়ে থাকা সাভারের ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট’ আগামী পহেলা জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব সংস্কার কাজ শেষ করে এটি পুরোপুরি প্রস্তুত করা হবে এবং পহেলা জানুয়ারি থেকে এখানে চিকিৎসকদের প্রশাসনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট অবকাঠামো পরিদর্শন শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা জানান।

এর আগে তিনি সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, স্বাস্থ্য সচিব, ড্যাব মহাসচিব ও গণপূর্তের প্রকৌশলীসহ সরকারি কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করেন।

বৈঠকে আগামী দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও গণপূর্তের যৌথ টিম সরেজমিন পরিদর্শন করে নষ্ট বা চুরি যাওয়া সরঞ্জামের ইনভেন্টরি তৈরি এবং গণপূর্ত বিভাগ আগামী এক-দুই দিনের মধ্যেই কর্মকর্তাদের বসার জায়গা ও সাব-স্টেশন চালুকরণের ব্যবস্থা নেবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরে এম. এ. মুহিত আগামী পহেলা জানুয়ারিতে এই প্রতিষ্ঠানের উদ্বোধনের ঘোষণা দিয়ে বলেন, বিগত সরকারের আমলের অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকা এই প্রতিষ্ঠানকে দেশের চিকিৎসকদের দক্ষ প্রশাসক হিসেবে গড়ে তোলার একটি জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে রূপ দেওয়া হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের অর্থ অপচয় করে ও দুর্নীতির হাতিয়ার তৈরি করে পুরো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে।

জনগণের ভোটে দায়িত্ব নেওয়ার পর বর্তমান সরকার এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান গত বছরের ২৫ ডিসেম্বর কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরে স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে।

ড. মুহিত বলেন, বর্তমান সরকার আর জনসভার রাজনীতি করবে না বরং জনসেবার রাজনীতি করবে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সমস্ত দুর্নীতি ও অনাচার প্রতিহত করে এই দেশকে গড়ে তুলবে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম, অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭
দেশে গত এক দিনে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৭ জন।
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সরকারের
দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রায় ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা করছে সরকার।
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সরকারের
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৪১  
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪১ জনের মৃত্যু হলো।
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৪১  
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় মানতে হবে ১১ নির্দেশনা
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে দেশে পরিচালিত স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক,সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করতে ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার।
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় মানতে হবে ১১ নির্দেশনা
‘নারীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এটি স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন’
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, অনেক নারী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যবধানই স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন। এই বৈষম্য দূর করা আমাদের পক্ষেই সম্ভব।
‘নারীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এটি স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন’
আরও পড়ুন
৭ নভেম্বর আধিপত্য ও দুঃশাসনের বিরুদ্ধে সিপাহী-জনতার বিজয়ের দিন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মানহীন মেডিকেল কলেজ কাউকে করতে দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন, বিরোধীদলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
‘কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’