ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৬০ জন।

এতে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে একজন রয়েছেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ১ হাজার ৯৬০ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে নতুন করে ৯২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ২০৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯৯ জন (সর্বমোট ৩০২ জন) ভর্তি হয়েছেন। ঢাকা মহানগরের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ভর্তি হয়েছেন ৬২২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ২৬১ জন, খুলনা বিভাগে ২২৪ জন, রাজশাহী বিভাগে ২১৬ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৬৩ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১ হাজার ৩৩৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৪ হাজার ৫৭৭ জন রোগী ভর্তি আছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।

জানা গেছে, দেশে ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গুতে ইতিহাসের সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
থামছেই না হামের উপসর্গ নিয়ে মৃত্যু, এবার আরও ৪ শিশুর প্রাণহানি
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ শিশু এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৪ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে।
থামছেই না হামের উপসর্গ নিয়ে মৃত্যু, এবার আরও ৪ শিশুর প্রাণহানি
তাহিরপুরে বাড়ছে হামের সংক্রমণ, উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুরে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। বছরের শুরু থেকেই হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হলেও জুন মাস থেকে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা বাড়তে থাকে। এ পর্যন্ত উপজেলায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তদের অধিকাংশই শিশু। পরিস্থিতি সামাল দিতে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয়েছে ১০ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ড। তবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় কিছু ইনজেকশন, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট থাকায় রোগীদের সেগুলো বাইরে থেকে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
তাহিরপুরে বাড়ছে হামের সংক্রমণ, উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু
চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ
চট্টগ্রামের সিআরবিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়ে ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ
স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি
মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে বর্তমান সরকার আট মাসে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি করেছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের সরকারি হাসপাতালে মানুষের সেবার পাশাপাশি শয্যা প্রাপ্তি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি
অ্যালুমিনিয়ামের নতুন হাঁড়িতেও মিশছে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
নতুন চকচকে হাঁড়ি কিনলে রান্না নিরাপদ হবে—এমন ধারণা অনেকেরই।
অ্যালুমিনিয়ামের নতুন হাঁড়িতেও মিশছে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৫
ডেঙ্গুতে এবার একদিনে ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৯২৯
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২১৮
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১২৯৯