
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ আহমদ শফী।
আজ রোববার (৭ জুন) সন্ধ্যার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাত ৮টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়।
আল্লামা শাহ্ আহমদ শফীর ছেলে ও হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়া আর কোনও সমস্যা নেই। তার সুস্থতায় জন্য দেশবাসীর কাছে দোয়া চান মাওলানা আনাস মাদানী।
১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত নানা সমস্যার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এমকে




