
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলার সোনিয়া বেগম (২৪) নামে এক নারী। তিন সন্তানের একটি স্বাভাবিকভাবে ও দুটি অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে জন্ম হয়। তিন সন্তানের দুটি ছেলে ও একটি মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, তিন সন্তানের দুই ছেলের ওজন ২ কেজি করে ও এক মেয়ের ওজন ১৮০০ গ্রাম। মায়ের শারীরিক অবস্থা ভালো হলেও তিন সন্তানের অবস্থা ভালো নয়।
তিন নবজাতকের বাবা জুয়েল মিয়া জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় স্ত্রীকে কিশোরগঞ্জের ভৈরবের একটি প্রাইভেট হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন। গতকাল স্ত্রীর প্রসবব্যথা দেখা দিলে সেখানকার ডাক্তারের পরামর্শে স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিন সন্তানের একটি নরমালে ও দুটি সিজারে প্রসব হয়।
পেশায় কৃষক জুয়েল মিয়ার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামে।
জুয়েল মিয়া আরো জানান, ডাক্তাররা জানিয়েছে তিন সন্তানের অবস্থা ভালো নয়। প্রাইভেট হাসপাতালে ভর্তি করাতে হবে। কিন্তু আমার কাছে যা টাকা ছিল সব খরচ হয়ে গেছে। তিন সন্তানের চিকিৎসার ব্যয় মেটানোর মতো অর্থ তার কাছে নেই।
অপরদিকে আজ (শনিবার) সকালে হবিগঞ্জ শহরের সেন্ট্রাল হসপিটাল নামে একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে এক সাথে তিন ছেলে শিশুর জন্ম দিয়েছেন এক মা। নবীগঞ্জ উপজেলার রেখা আক্তার নামে এক গৃহবধূ তিন সন্তানের জন্ম দেন। রেখা আক্তার নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের দিনমজুর আব্দুল বাছেতের স্ত্রী।
পি




