
ইসরায়েলের আয়রন ডোম ডিফেন্স সিস্টেম ভুলক্রমে নিজ দেশেরই একটি ড্রোনকে ভূপাতিত করেছে। গাজা উপত্যকায় হামলার সময় এমন ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম। খবর আনাদোলু এজেন্সির।
ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, অপারেশন গার্ডিয়ান অব দ্য ওয়ালসের (গাজায় সাম্প্রতিক আগ্রাসন) সময় আয়রন ডোম সিস্টেম ভুলক্রমে একটি সামরিক ড্রোন ভূপাতিত করে। ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে তারা এ কথা জানিয়েছে।
তবে কবে ওই ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে তা জানায়নি সম্প্রচার মাধ্যমটি। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এই আয়রন ডোম ডিফেন্স সিস্টেম চালু রেখেছে ইসরায়েল। গাজা থেকে ফিলিস্তিনের প্রতিরোধ গ্রুপগুলোর স্বল্প পাল্লার মিসাইল এবং রকেটকে ভূপাতিত করতে এটা ইন্সটল করা হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় ১১ দিন ধরে ইসরায়েলি আগ্রাসনে অন্তত ২৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৬৬ জন শিশু ও ৩৯ জন নারী রয়েছে। আহত হয়েছে আরও ১৯০০-র বেশি মানুষ।
অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদ করতে ইসরায়েলি আদালতের নির্দেশ এবং আল-আকসা মসজিদের ভেতর ঢুকে মুসল্লিদের ওপর পুলিশি হামলার ঘটনায় সহিংসতার সূত্রপাত ঘটে।
এই সহিংসতায় গাজা থেকে ফিলিস্তিনিদের ছোঁড়া রকেটে ১৩ জন ইসরায়েলিও নিহত হয়। এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। তবে মিশরের মধ্যস্থতায় শুক্রবার হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় দখলদার দেশ ইসরায়েল।
এ




