
আল আকসা মসজিদে আবারও ঢুকে পড়েছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। দখলদার বাহিনীর নিরাপত্তায় ১০৬ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী পবিত্র আল আকসা মসজিদে ঢুকে পড়ে। খবর কুদস নিউজ নেটওয়ার্কের।
দুই দফায় তারা আল আকসা মসজিদে ঢুকে পড়ে। প্রথমবার সকালের দিকে ৭২ জন এবং পরে বিকেলের দিকে ৩৪ জন বসতি স্থাপনকারী মসজিদে ঢুকে পড়ে।
বসতি স্থাপনকারীরা মসজিদের আল-মুঘরাবি গেট দিয়ে প্রবেশ করে। এসময় মসজিদের ভেতর থাকা ফিলিস্তিনি ইবাদতকারীদের উস্কানি দেয় তারা। ওই বসতি স্থাপনকারীরা মসজিদ প্রাঙ্গনে তালমুদিক প্রার্থনা করে। পরে আল-সিলসিলা গেট দিয়ে বেরিয়ে যায় তারা।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আল-মুঘরাবি গেটে তারা ‘হাল্লেল গেট’ সাইন লাগিয়ে দেয়। অধিকৃত পশ্চিম তীরে হেবরনে ২০০৬ সালে নিহত ইসরায়েলি বসতি স্থাপনকারী নারী হাল্লেল অ্যারিয়েলের স্মরণে তারা এটা করেছে।
ইসরায়েলি বাহিনী মসজিদের ভেতর ঢুকে সবসময় ফিলিস্তিনি প্রার্থনাকারীদের ওপর হামলা চালায়। তারা সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং মরিচের গ্যাস ছোড়ে। এছাড়া মসজিদের গেটে গেটে তাদের স্টেশন রয়েছে। হামলার পর আবার তাদের আটক করে ইসরায়েলি বাহিনী।
এ




