
করোনায় আক্রান্ত হয়েছে গত বছর ১১ দিন হাসপাতালে ভর্তি ছিলেন বিপুল শাহ। হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার থেকে করোনার বিরুদ্ধে লড়াই করে ফিরে আসলেও এখন নতুন এক সমস্যার মুখোমুখি হয়েছেন তিনি। খবর বিবিসির।
বিপুল বলছেন, আগে তার ডায়াবেটিস ছিল না। কিন্তু করোনার চিকিৎসায় তার শরীরে স্টেরিয়ড ব্যবহার করা হয়। আর এখন সেই চিকিৎসা পদ্ধতির কুফল পাচ্ছেন হাতেনাতে।
স্টেরিয়ড কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তির ফুসফুসের প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে কিছুটা হলেও সাহায্য করতে পারে।
কিন্তু এই চিকিৎসা পদ্ধতির কারণে রোগ প্রতিরোধ ব্যবস্থা কমে যায়। আর ডায়াবেটিস এবং নন-ডায়াবেটিস উভয় ধরনেরই করোনা রোগীর শর্করার মাত্রা বাড়িয়ে দেয়।
প্রায় এক বছর আগে করোনা থেকে সুস্থ হলেও ৪৭ বছর বয়সী বিপুল এখন ব্লাড সুগার কমানোর নতুন এক যুদ্ধে নেমেছেন। এজন্য নিয়মিত ওষুধও খাচ্ছেন তিনি।
পেশায় শেয়ার ব্যবসায়ী বিপুল বলেন, আমি জানি আমার মতো আরও অনেকেই করোনা থেকে সেরে ওঠার পর ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন।
ভারতে প্রতি ছয়জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। দেশটিতে ৭ কোটি ৭০ লাখ ডায়াবেটিস রোগী রয়েছে। ভারতের চেয়ে ডায়াবেটিসে রোগীতে এগিয়ে আছে কেবল চীন। দেশটিতে ১১ কোটি ৬০ লাখ ডায়াবেটিস রোগী রয়েছে।
এ




