
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তথ্য অনুযায়ী যার মাত্রা ছিল ৭ দশমিক ১। শক্তিশালী ভূমিকম্পের কারণে দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) শক্তিশালী ভূমিকম্পটি দেশটিতে আঘাত হানে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে বার্তা সংস্থা রয়টার্সে বলা হয়েছে। ভূমি থেকে ৬৫ কিলোমিটার গভীরে এ ভূকম্পন অনুভূত হয়।
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া হতাহতের ঘটনাও ঘটেনি। সূত্র: রয়টার্স
জেএইচ




