ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভারতে শপিং, যেসব দুর্দান্ত স্মার্টফোন পাবেন ১০ হাজারের কমে 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০৭:২৪ পিএম

অনেকেই প্রতিবেশী দেশ ভারতে যান শপিং করতে। আর শপিংয়ের তালিকায় যেমন জায়গা করে নেয় বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট, তেমনই জায়গা পায় স্মার্টফোনও। অনেকে আবার ভারতে থাকা পরিচিত কাউকে দিয়েও ফোন আনিয়ে থাকেন। তাদের সুবিধার্থে জেনে নেব ১০ হাজারের কম মূল্যের দুর্দান্ত কিছু স্মার্টফোন সম্পর্কে।

২০২১ সালে ভারতের বাজারে প্রায় সবগুলো স্মার্টফোন কোম্পানি ১০ হাজার রূপির মধ্যে স্মার্টফোন লঞ্চ করেছে। এই তালিকায় রয়েছে শাওমি থেকে শুরু করে রিয়েলমি, অপো, ভিভো, স্যামসাংসহ আরও বেশ কিছু স্মার্টফোন কোম্পানির একাধিক মডেলের ফোন।

রিয়েলমি নার্যো ৩০

সাড়ে ৬ ইঞ্চি এইচডি প্লাস মিনি ড্রপ ডিসপ্লে ও মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের ফোনটিতে রয়েছে ৪ জিবি পর্যন্ত র‌্যাম, ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ। ট্রিপল ক্যামেরার এই ফোনে ক্যামেরা থাকছে ১৩ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল এইচডি এআই ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারিতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট কুইক চার্জিং সাপোর্ট। ৪৮ এমপি সেন্সর এবং ফিঙ্গার প্রিন্টের সঙ্গে থাকছে সাইড সেন্সরও। ভারতীয় বাজারে ফোনটির মূল্য ৮ হাজার ৯৯৯ রূপি।

রেডমি ৯ প্রাইম

ফোনটিতে ডিসপ্লে রয়েছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ও কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন। এতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। এই ফোনটি MIUI11 অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড ১০ এর ভিত্তিতে কাজ করে। ফোনের ইন্টারনাল স্টোরেজ বাড়ানোর জন্য এতে যুক্ত করা হয়েছে মাইক্রো এসডি সুবিধা। ফোনটিতে ৪টি ক্যামেরা সেটআপ রয়েছে যার মধ্যে একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল ডেপথ লেন্স। এ ছাড়াও এতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারিতে এতে দেওয়া হয়েছে ৫০২০ এমএএইচ ও১০ ওয়াট কুইক চার্জিং সাপোর্ট। রেডমি ৯ প্রাইম এর বেস মডেলের দাম ১০ হাজার রূপির মধ্যে।

রিয়েলমি সি ২৫

চলতি বছরেই লঞ্চ হওয়া এই ফোনে ডিসপ্লে ৬.৫ ইঞ্চির এইচডিপ্লাস যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এতে থাকছে মিডিয়াটেক হেলিও জি৭০ অক্টাকোর প্রসেসর। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ফোনটিতে প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর, একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনের সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৬০০০ এমএএইচ ব্যাটারি ক্ষমতার ফোনটির চার্জিং ক্যাপাসিটি ১৮ ওয়াট।

স্যামসাং গ্যালাক্সি এম০২

ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ইনফিনিটি-ভি ডিসপ্লে, অক্টাকোর স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর, ৪ জিবি পর্যন্ত র‌্যাম, ৬৪ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরায় এতে থাকছে ১৩ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার, ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাটারিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১৫ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট। এর দাম শুরু হয় ৮,৯৯৯ রূপি থেকে।

অপো এ১২

এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.২২ ইঞ্চির ওয়াটারড্রপ আই সুরক্ষা স্ক্রিন। এই ফোনের ডিসপ্লেতে একটি ব্লুলাইট ফিল্টার রয়েছে যা ইউজারের চোখের চাপকে হ্রাস করার পাশাপাশি তার দৃষ্টিশক্তি রক্ষা করে। এর বিশেষত্ব থ্রিডি ডায়মন্ড ব্লেজ ডিজাইন। এর ব্যাটারিতে দেওয়া হয়েছে ৪২৩০ এমএএইচ। এতে ২টি দুর্দান্ত মেমরির কম্বিনেশান ৩জিবি+৩২জিবি ও ৪জিবি+৬৪জিবি রয়েছে। ফোনটিতে দেওয়া তিনটি কার্ড স্লটের সাহায্যে এর মেমরি ২৫৬জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এতে ডুংয়েল রিয়ার ক্যামেরা রয়েছে, যার প্রাইমারি ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল এবং অন্যটি ২ মেগাপিক্সেল। এ ছাড়া সেলফি ক্যামেরাটি ৫ মেগাপিক্সেল।

সূত্র: আজতাক

ডব্লিউএস/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ভয়াবহ দাবানল
মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ৩০ হাজার বাসিন্দাকে। দাবানলে রাজ্যটির শত শত ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। যুক্তরাষ্ট্রের এই অঞ্চলটিতে এ বছর তীব্র খরা দেখা দেওয়ায় ভয়াবহ এ দাবানলের সৃষ্টি হয়েছে। অঞ্চলটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। কলোরাডোর রাজধানী ডেনভারের উত্তরে বোল্ডার কাউন্টিতে দ্রুত দাবানল ছড়িয়ে পড়ছে। সেখানে ঘণ্টায় ১০৫ মাইল গতিবেগে বাতাস বয়ে যাওয়ার কারণে দাবানল খুব দ্রুত ছড়াচ্ছে।  কলোরাডোর মেয়র জানান, ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রায় ১৬০ কিলোমিটারজুড়ে লাগা আগুন নেভাতে কাজ করছেন কয়েকশ’ দমকলকর্মী। দাবানলে অঞ্চলটির ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।  কলোরাডোর আগের দাবানলগুলো গ্রাম্য এলাকায় সীমাবদ্ধ ছিল। তবে এ বছর দাবানলটি শহরেও ছড়িয়ে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।  এনএইচ/টিআই   
যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ভয়াবহ দাবানল
সরকারি চাকরিজীবী পাত্র না পাওয়ায় তরুণীর ‘আত্মহত্যা’ 
সরকারি চাকরিজীবী পাত্র না পাওয়ায় ২৬ বছর বয়সী এক তরুণী আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে ভারতের মুর্শিদাবাদের কান্দিতে গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেন শিল্পী ঘোষ নামের ওই তরুণী।  স্থানীয়রা জানান, বিয়ের জন্য তার একটিই ‘শর্ত’ ছিল—পাত্রকে সরকারি চাকরিজীবী হতে হবে! দীর্ঘদিন খোঁজ করেও তার জন্য এমন কোনো পাত্র পাওয়া যায়নি। ‘শর্তপূরণ’ না হওয়ায় কোনো পাত্রকেই মনে ধরছিল না তার। মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন তিনি। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ কান্দির খড়গ্রামের গুরুটিয়া গ্রামের বাসিন্দা শিল্পী ঘোষের ঝুলন্ত দেহ দেখতে পান বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তারাই খড়গ্রাম থানায় খবর দেন। পুলিশ কর্মকর্তারা গলায় গামছার ফাঁসে শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিল্পীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কান্দি হাসপাতালের মর্গে শিল্পীর দেহের ময়নাতদন্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শিল্পী আত্মহত্যা করেছেন বলে পুলিশের কাছে দাবি করেছে তার পরিবার। এ নিয়ে তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানা। তরুণীর মৃত্যুতে হতবাক শিল্পীর চাচা সঞ্জীব মণ্ডল। তিনি বলেন, স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর থেকেই শিল্পীর জন্য পাত্রের খোঁজ করা হচ্ছিল। তবে জমি-জায়গা, টাকাপয়সা রয়েছে, এমন পাত্রদের দেখাশোনা করা হলেও সরকারি চাকরিজীবী পাত্র ছাড়া বিয়েতে রাজি হয়নি শিল্পী।’  এই ঘটনার কথা শোকাহত শিল্পীর গ্রামের বাসিন্দা চন্দন ঘোষও। তার দাবি, কোনো প্রেমঘটিত সম্পর্ক ছিল না শিল্পীর। চন্দন বলেন, ‘শিল্পী আমার বোনের মতো ছিল। গ্রামের সকলে ওকে একডাকে ভালো মেয়ে বলে চেনে। ওর বিরুদ্ধে গ্রামের কারও কোনও অনুযোগ পর্যন্ত নেই। অনেক দিন ধরে পরপর বিয়ের জন্য দেখাশোনা চললেও সরকারি পাত্র ছাড়া বিয়ে করতে রাজি হয়নি শিল্পী। হয়তো সে জন্য ওর মানসিক চাপ বাড়ছিল। হয়তো চেয়েছিল, বিয়ের পর ভালোভাবে থাকবে। তবে কপালে না থাকলে যা হয়।’ সূত্র: আনন্দবাজার এনএইচ/টিআই
সরকারি চাকরিজীবী পাত্র না পাওয়ায় তরুণীর ‘আত্মহত্যা’ 
বিমানের টয়লেটে কোয়ারেন্টাইনে নারী 
যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে বিমানে করে আইসল্যান্ডের রাজধানী রেইক্যাভিকে যাচ্ছিলেন নারী। করোনার বিধিনিষেধ মেনে আগেই যাত্রীদের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। তাতে সবার রিপোর্টই নেগেটিভ এসেছিল। কিন্তু মাঝ আকাশে এক নারী অসুস্থ হয়ে পড়ায় ফের তার পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ফল বেরোতে জানা যায় তিনি করোনা আক্রান্ত। অতঃপর দ্রুত তাকে বিমানের টয়লেটে সাময়িক কোয়ারেন্টাইনে রাখা হয়।  মারিসা ফোটিও নামে ওই নারী সুইজারল্যান্ডে তার বাবা ও ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। রেইক্যাভিক থেকে বার্নেগামী বিমানে উঠার কথা ছিল তার। মারিসা বলেন, তার দু’টি কোভিড-১৯ টিকা নেওয়া হয়ে গেছে। বিমানযাত্রার জন্য গত এক সপ্তাহে দু’বার আরটি-পিসিআর এবং পাঁচ বার ‘র‌্যাট’ পরীক্ষা করিয়েছিলেন। প্রতিবারই রিপোর্ট নেগেটিভ আসে। পেশায় স্কুলশিক্ষিকা মারিসা জানান, বিমান ওড়ার ঘণ্টা দেড়েক পর থেকে তার গলায় যন্ত্রণা শুরু হয়। মাথাও ঘুরতে থাকে। এরপর ফের তার নমুনা পরীক্ষা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে।  তিনি বলেন, ‘নিজের পাশাপাশি আমি সহযাত্রীদের নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু ফ্লাইট অ্যাটেন্ড্যান্টরা আমাকে আশ্বস্ত করেন।’  মারিসা জানান, প্রথমে বিমানের মধ্যেই তাকে অন্য যাত্রীদের থেকে দূরে বসানোর চেষ্টা হয়েছিল। কিন্তু সব আসন পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। তিনি বলেন, শেষ পর্যন্ত আমি অন্য যাত্রীদের থেকে দূরে থাকার জন্য শৌচাগারে যাওয়ার কথা বলি। পরবর্তীতে সেখানেই কাটান মারিসা। অভিনব কোয়ারেন্টাইনে সেলফি তুলে পোস্টও করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সূত্র: গার্ডিয়ান, আনন্দবাজার এনএইচ   
বিমানের টয়লেটে কোয়ারেন্টাইনে নারী 
নাচ-গান, আতশবাজিতে বর্ষবরণে প্রস্তুত সৌদিরা
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে সৌদি সরকারের নতুন করে সুরক্ষা ব্যবস্থা নেওয়া সত্ত্বেও দেশটির নাগরিকরা নতুন বছরকে স্বাগত জানাতে মুখিয়ে আছেন।  যদিও কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে, রিয়াদের বুলেভার্ডে তিন রাতের সংগীত উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩১ ডিসেম্বর শুরু হওয়া এ অনুষ্ঠানে মোহাম্মদ আবদুতে ১৩ জন প্রসিদ্ধ আরব শিল্পী সংগীত পরিবেশন করবেন।  রিয়াদের ব্যস্ত এলাকা বুলভার্ডে নববর্ষ উপলক্ষে আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শহরের অন্যান্য এলাকায়ও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন রেস্তোরাঁয় পরিবার ও বন্ধু নিয়ে ২০২২ সালের প্রথম প্রহর উদযাপন করা যাবে। তবে নতুন করে সামাজিক দূরত্ব মানার বিধিনিষেধ আরোপ করায় এক টেবিলে পাঁচজনের বেশি মানুষ বসে খেতে পারবেন না।  রিয়াদের বাসিন্দা ৩০ বছর বয়সী তরুণী আকিল বলেন, তিনি এবং তার বন্ধুরা নববর্ষ উদযাপনের একটি বিশেষ পদ্ধতি আছে। তিনি বলেন, ‘প্রতিবছর আমরা একটি গাড়িতে ঘুরতে বের হই। তারপর কিছু খাবার ও পানীয় কিনি এবং রিয়াদের একটি জায়গায় গিয়ে বসি এবং রাতটি উপভোগ করি।’ ‘এ বছরও আমরা একই ধরনের কিছুই করব। রিয়াদের বুলভার্ডের আশেপাশের একটি চমৎকার জায়গায় গিয়ে বসব এবং জনসমাগম থেকে একটু দূরে থেকে আতশবাজি উপভোগ করব’, যোগ করেন আকিল। এদিকে, জেদ্দায় বিভিন্ন রেস্তোরাঁয় খাবারের পাশাপাশি সরাসরি সংগীতানুষ্ঠান উপভোগ করার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া মরুভূমিতে ভ্রমণের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে ট্র্যাভেল এজেন্সিগুলো।  এনএইচ/টিআই
নাচ-গান, আতশবাজিতে বর্ষবরণে প্রস্তুত সৌদিরা
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৪
পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।  বৃহষ্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে দেশটির বেলুচিস্তান প্রদেশের কোয়েটার মধ্যাঞ্চলের একটি কলেজের বাইরে এ ঘটনা ঘটে।  আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, রাজধানী কোয়েটায় বিজ্ঞান কলেজের বাইরে যখন এ বিস্ফোরণে ঘটে তখন কলেজের শীতকালীন ছুটি চলছিলো। তাৎক্ষণিক ​কেউ বোমা হামলার দায় স্বীকার করেনি। উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদি জঙ্গি গোষ্ঠীগুলি অথবা পাকিস্তানি তালিবান যারা তেহরিকে তালিবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত, তারা প্রায় এ ধরণের সহিংসতার ঘটায়। সূত্র: ডন আরএ/
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৪
আরও পড়ুন
নেত্রীকে প্রোটেকশন দেয়া নিয়ে আমি খুব টেনশনে আছি : অনন্ত জলিল
সেন্সর পেয়ে মুক্তির অপেক্ষায় ‘অমানুষ’
স্মার্টফোন ব্যবহারে চোখের সমস্যা এড়াতে যা করবেন
স্মার্টফোন যেভাবে বাঁচালো যুবকের প্রাণ