
পাকিস্তানের একটি কয়লা খনিতে বন্দুকধারীদের হামলায় ৩ শ্রমিক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
রোববার (২১ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শারাগ এলাকায় এ ঘটনা ঘটে।
সন্ত্রাসবাদ দমনে নিয়োজিত দল ও স্থানীয় পুলিশ হামলাকারীদের খোঁজ করছে বলে জানা গেছে।
এর আগেও ওই এলাকায় একই ধরনের হামলার ঘটনা ঘটেছে। যার দায় স্বীকার করেছিল স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো। সূত্র: আরব নিউজ
আরএ/টিআই




