
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ভূমিকম্পটি দেশটির মাউমেরে শহর থেকে ১১২ কিলোমিটার উত্তরে পূর্বাঞ্চলীয় ফ্লোরস দ্বীপে আঘাত হানে।
ইউএসজিএস জানায়, ফ্লোরস সমুদ্রে এর গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার (১১ মাইল)।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলছে, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে এক হাজার কিলোমিটার বা ৬২১ মাইল উপকূলীয় এলাকায় সুনামি আঘাত হানতে পারে।
সূত্র: সিএনএন
এনএইচ/টিআই




