
একদল তরুণী একটি খোলা মাঠে যোগ ব্যায়াম করছিলেন এবং এক ব্যক্তি গাছে উঠে গোপনে তাদের ভিডিও ধারণ করছেন। হঠাৎ ওই যুবকের পা লেগে একটি শুকনো ডাল ভাঙার শব্দ হয়। বিষয়টি ওই নারীরা বুঝতে পারেন। এরপরেই হঠাৎ চোখের পলকে নারীদের গরু হয়ে যেতে দেখা যায়।
দক্ষিণ কোরিয়ার একটি দুগ্ধ উৎপাদকারী প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপনে এভাবেই নারীদের গরু হিসেবে উপস্থাপন করেন। বিজ্ঞাপনের সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সেখানেই এমন দৃশ্য দেখা গেছে। যদিও বিজ্ঞাপনটি বানানোর পর তোপের মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।
এদিকে সমালোচনা শুধু নারীদের গরুরূপে দেখানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বিজ্ঞাপনে লিঙ্গ বৈষম্য ও গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগও তোলা হয়েছে।
আরএ/এসকে




