
ওমিক্রনের বিস্তার রোধে বিদেশি ভ্রমণকারীদের ওপর কোয়ারেন্টিন বাধ্যতামূলক করল থাইল্যান্ড।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) থেকে দেশটিতে এ নিয়ম কার্যকর হয়েছে। থাই সরকারে মুখপাত্র রাচাদা ধনাদিরেক বার্তাসংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, ওমিক্রনে এমন কিছু মিউটেশন বা রূপান্তর ঘটেছে, যার ফলে প্রচলিত টিকাগুলো কার্যকর নাও হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বের ৪৯টি দেশে ছড়িয়ে পড়েছে সার্স-কোভ-২ বা করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়।
এসকে




