
করোনা এবং বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মিসরে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। বেশ কিছু দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। এমন অবস্থায় দেশবাসীকে গাছের পাতা খেতে বললেন মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। মহানবি (সা.) উদাহরণ অনুসরণ করে মিসরবাসীকে শান্ত থাকতে তিনি এ উপদেশ দেন।
এক টুইটে আবদেল ফাত্তাহ আল-সিসি বলেন, মিসরীয়রা মহানবির (সা.) সাহাবাদের উদাহরণ জানে। মক্কায় কোরাইশদের অবরোধের মুখে মহানবি (সা.) ও সাহাবারা তিন বছর গাছের পাতা খেয়েছিলেন। তারা বিশ্বনবিকে জিজ্ঞাসা করেনি কেন জমিনের বুক চিড়ে খাবার বের হচ্ছে না। ওই সময় মুসলিমরা যেমন কোনো অভিযোগ করেনি, এখনও মিসরীয়রা ধৈর্য ধারণ করবে, অবিলম্বে সমাধান দাবি করবে না।
প্রসঙ্গত, করোনা এবং বর্তমানে ইউক্রেন যুদ্ধের কারণে মিসর ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে গেছে। বিশ্লেষকেরা বলছেন, জ্বালানি ও খাবারের দাম আরও বাড়লে মিসরে সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে। সূত্র : মিডলইস্ট মনিটর




