
ভারতে আবারো পর্যটকের ওপর হামলার ঘটনা ঘটেছে। উত্তর প্রদেশের রবার্টসগঞ্জ রেলস্টেশনের সনভাদ্রায় শনিবার হামলার শিকার হন এক জার্মান পর্যটক। পুলিশ জানিয়েছে, অনিচ্ছাকৃতভাবে কুশল বিনিময় এড়িয়ে যাওয়ায় এই হামলার ঘটনা ঘটেছে। খবর হিন্দুস্তান টাইমসের।
দুই সপ্তাহের মধ্যে উত্তর প্রদেশে পর্যটকের ওপর এটি দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে গেলো ২৬ অক্টোবর এক সুইস প্রেমিকযুগল হামলার শিকার হন।
সেইসময় ওই যুগলকে চারজন যুবক ধাওয়া করে। পরে তাদের লাঠি ও পাথর দিয়ে আঘাত করে ওই হামলাকারীরা।
রেল থেকে নেমে এক ব্যক্তিকে আগারি দুর্গে যাওয়ার রাস্তা জানতে চান বার্লিনের বাসিন্দা হলগের এরিক। এসময় হলগেরকে সম্ভাষণ জানায় আমান কুমার নামের ওই ব্যক্তি। কিন্তু হলগের সেটির জবাব না দেয়ায় অপমানিত বোধ করেন আমান।
পুলিশ জানিয়েছে, হলগেরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং বেশ কয়েকবার থাপ্পড়ও মারে আমান।
এক পথচারী পুলিশকে খবর দিলে তারা এসে আমানকে আটক করে। তার বিরুদ্ধে পরে একটি মামলা দায়ের করা হয়।
সনভাদ্রা রেলওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর হরিকেশ রাম আজাদ বলেছেন, পরে হলগেরকে স্থানীয় মির্জাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভারত সরকার এ ধরনের বিনা উস্কানির হামলার ঘটনায় বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে। এরই মধ্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর প্রদেশ সরকারের কাছ থেকে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।
পরিস্থিতি সামাল দিতে উত্তর প্রদেশের পুলিশের মহাপরিচালক সুলখান সিং কিছু নির্দেশনা জারি করেছেন। এর মধ্যে রয়েছে সাদা পোশাকের পুলিশ মোতায়েন, টহল বাড়ানো এবং সিসিটিভি লাগানোর মতো বেশ কয়েকটি পদক্ষেপ।
এ




