নির্বাচনী প্রচারণায় সোহমকে হরলিক্স উপহার

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১২:৪৩ পিএম


সোহম চক্রবর্তী
সোহম চক্রবর্তী

ছোট বেলায় রুপালি পর্দায় অভিষেক হয় অভিনেতা সোহম চক্রবর্তীর। ওই সময় একটি ডায়ালগের জন্য সিনেমাপ্রেমীদের নজর কেড়েছিলেন তিনি। বিশেষ করে ছোট্ট হাতে হরলিক্স চাওয়ার ডায়ালগটি আজও মনে দাগ কেটে আছে দর্শকদের। সেই থেকে এখনও হরলিক্স পিছু ছাড়ছে না তার। 

বিজ্ঞাপন

মাঝেমধ্যেই হরলিক্সের জন্য হাস্যকর পরিস্থিতিতে পড়েন সোহম। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যয়কে নিয়ে ভোটের প্রচারণায় বের হয়েছিলেন তিনি। 

সোহমের নির্বাচনী প্রচারণার গাড়ির সামনে এক নারী হরলিক্সের কৌটো নিয়ে ছুটে আসেন। আর এটি উপহার হিসেবে অভিনেতাকে দেন। সাদরে ভক্তের উপহার গ্রহণ করেন সোহম।

বিজ্ঞাপন

এ ঘটনায় হাসি আটকে রাখতে পারেননি কৌশানি। তবে হাসেননি সোহম, তিনি ওই নারীকে হাতজোড় করে নমস্কার করেন। পরে হরলিক্সের কৌটা পাশে সরিয়ে রাখেন। ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওই ভিডিওর নিচে মন্তব্যের ঝড় উঠেছে নেটিজেনদের। একজন লিখেছেন, হরলিক্স এখনও পিছু ছাড়ল না সোহমের। এর আগে গত বছর দাদাগিরিতে এসেও অভিনেতাকে একই কথা শুনতে হয়েছিল। সৌরভও সেদিন বলেছিলেন, হরলিক্স এখনও সোহমের পিছু ছাড়ল না। এবার ভোটের প্রচারণাতেও ফিরে এলো সেই ‘হরলিক্স’ স্মৃতি।  

বিজ্ঞাপন

জানা গেছে, চলতি লোকসভা নির্বাচনের জন্য সম্প্রতি প্রচারণায় নেমেছিলেন তৃণমূল প্রার্থী সোহম। এ সময় তার সঙ্গে ছিলেন কৌশানি। হুডখোলা গাড়িতেই চলছিল প্রচার। হঠাৎ করেই গাড়ির সামনে হরলিক্সের কৌটা নিয়ে হাজির হন এক স্থানীয় নারী। 

সোহমকে উপহার দেন সেটা। তবে ভক্তের কাণ্ডে একেবারেই রেগে যাননি সোহম। বরং মিষ্টি হাসি দিয়ে ওই নারীর সামনে হাতজোড় করে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission