হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৮ মে ২০২৪ , ০১:৪৯ পিএম


হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
ছবি : আরটিভি

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ-ভারতের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এ দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্ট-ভিসায় যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বিজ্ঞাপন

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে এখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ভারতের ব্যবসায়ীদের পত্রের মাধ্যমে জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি শুরু হবে।

বিজ্ঞাপন

এ দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ শেখ আশরাফুল জানান, উপজেলা নির্বাচনের কারণে স্থলবন্দরের মাধ্যমে পণ্য আনা-নেওয়া বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট-ভিসায় পাসপোর্ট যাত্রীরা বাংলাদেশ-ভারতে আসা-যাওয়া করতে পারবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission