এসএসসির ফল রোববার, জানা যাবে যেভাবে

আরটিভি নিউজ

শনিবার, ১১ মে ২০২৪ , ০৭:৩০ পিএম


এসএসসির ফল রোববার
ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষার ফল রোববার (১২ মে) বেলা ১১টায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। শনিবার (১১ মে) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

বিজ্ঞাপন

এর আগে, রোববার সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করা হবে। দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল সংক্রান্ত প্রেস ব্রিফিং করা হবে।

বিজ্ঞাপন

ঢাকা শিক্ষা বোর্ড জানায়, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd-এ Result কর্নারে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্টের শিট ডাউনলোড করা যাবে।

বিজ্ঞাপন

ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে সংগ্রহ করা যাবে। এজন্য SSC Board name (প্রথম তিন অক্ষর) Roll Year টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ : SSC Dha 123456 2024 Send to 16222।

এদিকে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআএনের মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission