ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৬ মে ২০২৪ , ০৮:৩৭ এএম


ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১
ছবি : সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে নারীসহ অন্তত ২৫ জন। 

শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ সংঘর্ষ হয়। 

নিহত আব্দুল কাইয়ুম (৬৫) বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাজেদুল রহমান সাজু ও পুলিশ জানায়, বিষ্ণুপুর গ্রামে দুই বছর ধরে স্থানীয় আধিপত্য নিয়ে আব্দুল লতিফ ও মাহাবুর রহমান ঝান্টুর গ্রুপের বিরোধ চলে আসছিল। বেশ কয়েকবার স্থানীয়ভাবে শালিসে দুই পক্ষের বিরোধের অবসান করা হয়। এ অবস্থার মধ্যে আজ শনিবার বিকালে বাড়ির পাশে পতিত জমিতে ফুটবল খেলতে যায় মাহাবুর রহমান ঝান্টুর গ্রুপের ছেলে শিশুরা। একপর্যায়ে খেলার বল চলে যায় আব্দুল লতিফ গ্রুপের একজনের জমিতে। এনিয়ে দুইপক্ষের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান উভয়পক্ষের লোকজন। সংঘর্ষে মাহাবুর রহমান ঝান্টুর গ্রুপের আবুল কাইয়ুমসহ উভয়পক্ষে অন্তত ২৫ জন গুরুতর আহত হন। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে আব্দুল কাইয়ুমসহ ১৪ জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্যে বলেন কর্তব্যরত চিকিৎসক। পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে রাত পৌনে ৮ টার দিকে আবুল কাইয়ুম মারা যান।

কেন্দুয়া থানার ওসি এনামুল হক গণমাধ্যমকে জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission