সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

বগুড়ার সারিয়াকান্দিতে লালনসংগীত উৎসব পালিত হয়েছে। এই উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে আগত লালন শিল্পীরা সংগীত এবং নৃত্য পরিবেশন করেন।
রোববার (২৬ মে) রাতে উপজেলার পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মাঠে এ উৎসব পালিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সারিয়াকান্দি উপজেলা শাখা আয়োজিত লালন সংগীত উৎসবের আলোচনা সভার সভাপতিত্ব করেন উদীচী সারিয়াকান্দি শাখার সভাপতি মমতাজুর রহমান মন্ডল। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উদীচী সারিয়াকান্দি শাখার সাধারণ সম্পাদক সাহাদত জামান।
উৎসবটির উদ্বোধন করেন উদীচী বগুড়া জেলা সংসদের সভাপতি মাহমুদুস সোবহান মিন্নু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, মেয়র মতিউর রহমান মতি, সারিয়াকান্দি থানার ওসি দুররুল হুদা, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান লিখন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলছুমা পারভিন শাপলা, উদীচী সারিয়াকান্দি শাখার উপদেষ্টা বাবু অরুণাংশু কুমার সাহা এবং সহসভাপতি আমিনুল ইসলাম হিরু প্রমুখ।




