ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ২ জনের

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ০৬:৫৫ পিএম


ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ২ জনের
ছবি: সংগৃহীত।

বগুড়ার দুপচাঁচিয়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহনী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে তছলিম উদ্দিন (৪৫) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাইফুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪০)।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬টায় বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে নওগাঁগামী দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় ট্রাকটি। এ সময় ট্রাকে থাকা গরুর রাখাল তছলিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অপর রাখাল আশরাফুলকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুপচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। কোনো অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission