
বিষাক্ত পটকা মাছ খাওয়া থেকে বিরত রাখতে জাপানের একটি শহরে জরুরি সতর্কাবস্থা জারি করা হয়েছে। জাপানের গামাগোরি শহরের একটি সুপার মার্কেট থেকে পাঁচটি পটকা মাছ বিক্রি হয়েছিল। ভুলক্রমে মাছগুলোর বিষাক্ত যকৃত অপসারণ করা হয়নি।
কর্মকর্তারা বলছেন, তিনটি পাওয়া গেলেও দুটি মাছ ফেরত পাওয়া যায়নি। তারা বলছেন, ওই যকৃতসহ মাছগুলো থেকে মৃত্যু হতে পারে। কারণ এই বিষের কোনো প্রতিষেধক নেই।
বিবিসি বলছে, এরপরই মূলত কর্তৃপক্ষ শহরজুড়ে জরুরি সতর্কাবস্থা জারি করে। প্রতি বছর জাপানে এ ধরনের মাছ থেকে বেশ কয়েকজনের অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়।
এরপর এই মাছটি না খাওয়ার জন্য কর্তৃপক্ষ শহরের সব বাসিন্দাদের কাছে অনুরোধ জানায়। মাছ বা মাছের বিষাক্ত অংশটি ফেরত দেয়ার জন্যও অনুরোধ করা হয়।
--------------------------------------------------------
আরও পড়ুন: বেনজির হত্যার দায় স্বীকার তালেবানের
--------------------------------------------------------
স্থানীয় এক কর্মকর্তা কোজি তাকায়ানাগি বলেছেন, ফুগু মাছ থেকে বিরত থাকতে আমি বাসিন্দাদের আহ্বান জানাচ্ছি। তার এই আহ্বান শহরের বিভিন্ন স্থানে প্রতিস্থাপিত লাউডস্পিকারে করে শোনা হয়।
জাপানে মাছটি ‘ফুগু’ নামে পরিচিত। শীতকালীন জনপ্রিয় ও দামি এই মাছটি সুসির সঙ্গে কাঁচা বা স্যুপের সঙ্গে খাওয়া হয়। তবে মাছটির যকৃত, পাকস্থলি বা চামড়ায় বিষাক্ত উপাদান থাকে, যা শুধুমাত্র বিশেষভাবে অপসারণ করা যায়।
আরও পড়ুন:
এ/পি




