
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে অর্থব্যয় না করে সামরিক শক্তিবৃদ্ধির দিকে যুক্তরাষ্ট্রের মনোযোগ দেয়া দরকার। নতুন প্রস্তাবিত সামরিক নীতি ঘোষণার পর তিনি এ কথা বলেন। জেনারেল ম্যাটিস বলেন, চীন বা রাশিয়ার মতো পরাশক্তি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে, তাই তাদের সঙ্গে পাল্লা দিয়ে সামরিক শক্তি বাড়ানো উচিত। খবর বিবিসির।
নাইন ইলেভেনের পর থেকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচালিত মার্কিন অভিযানকে আর মূল বিষয় হিসেবে দেখতে চায় না ট্রাম্প প্রশাসন।
এদিকে নতুন এই প্রতিরক্ষা নীতিকে মার্কিন সামরিক নীতির বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে সবচেয়ে চুলওয়ালা নারী!
--------------------------------------------------------
জেমস ম্যাটিস বলেন, আমরা ক্রমেই রাশিয়া ও চীনের মতো ক্ষমতাধর দেশগুলোর থেকে হুমকির মুখোমুখি হচ্ছি। তারা স্বৈরাচারী মডেলের সঙ্গে মিল রেখে একটি বিশ্ব তৈরি করতে চায় যেটি অন্যান্য দেশের অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তকে ভীষণভাবে প্রভাবিত করবে।
সামরিক বাহিনীতে আরও বরাদ্দ দেয়ার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন ম্যাটিস। আর সামরিক বাহিনীতে অকারণ কাটছাঁট বন্ধেরও আহ্বান জানান তিনি।
তবে ওয়াশিংটনের এমন নীতির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র আলোচনার পরিবর্তে সংঘর্ষের মাধ্যমে বিশ্বে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। অন্যদিকে চীন এটিকে স্নায়ুযুদ্ধের মানসিকতা হিসেবে উল্লেখ করেছে।
আরও পড়ুন
এ




