বিনামূল্যে বিতরণ করা খাবার খেয়ে খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ , ০৮:৪৬ পিএম


ইন্দোনেশিয়া
ছবি: সংগৃহীত

বিনামূল্যে বিতরণ করা খাবার খেয়ে ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার স্রাগেন শহরে ৩৬৫ জন স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ‘বিনামূল্যে খাবার কর্মসূচি’র আওতায় এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় খাদ্য বিষক্রিয়ার ঘটনা।

বিজ্ঞাপন

জাতীয় পুষ্টি সংস্থার প্রধান দাদান হিন্দায়ানা জানান, এর আগে ঘটে যাওয়া অনুরূপ ঘটনার পর রান্নাঘর ও সরবরাহ ব্যবস্থার মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হলেও বিপুলসংখ্যক শিক্ষার্থী এবারও আক্রান্ত হয়েছে।

স্রাগেন সরকারের প্রধান সিগিত পামুংকাস জানান, অসুস্থদের খাদ্যের নমুনা ল্যাবে পরীক্ষা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট রান্নাঘর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

বিজ্ঞাপন

অসুস্থ এক শিক্ষার্থী জানান, রাতে তীব্র পেটব্যথায় ঘুম ভেঙে যায়। এরপর মাথাব্যথা ও ডায়রিয়ায় ভোগেন। পরে সহপাঠীদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে তিনি বুঝতে পারেন, খাবার থেকেই বিষক্রিয়া হয়েছে।  খাবারের মধ্যে ছিল হলুদ ভাত, ডিমের ফালি, ভাজা টেম্পে, শসা-লেটুস সালাদ, আপেলের স্লাইস এবং এক বাক্স দুধ।

এই খাবারগুলো একাধিক স্কুলে একটি কেন্দ্রীয় রান্নাঘর থেকে সরবরাহ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ইতিমধ্যেই ১ কোটি ৫০ লাখের বেশি মানুষকে খাবার দেওয়া হয়েছে। এ সংখ্যা বছরের মধ্যে ৮ কোটিতে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। এর জন্য ১৭১ ট্রিলিয়ন রুপিয়াহ (১০.৬২ বিলিয়ন মার্কিন ডলার)বরাদ্দ রাখা হয়েছে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

উল্লেখ্য, গত মে মাসে পশ্চিম জাভায় অনুরূপ ঘটনায় ২০০ জনের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়। তখন ল্যাব রিপোর্টে খাবারে সালমোনেলা ও ই. কোলাই ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছিল।

সূত্র : সিএনএন 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission