জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার

ডয়চে ভেলে

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:০৪ পিএম


জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার
ছবি: ডয়চে ভেলে

জার্মানির বার্লিনের স্প্রি নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বার্লিনে ফিশারিনজেলে নির্মাণকাজের সময় বোমাটি উদ্ধার হয়। 

ডয়চে ভেলে জানায়, বোমাটি উদ্ধারের পর জনবহুল এই অঞ্চলটি ঘিরে ফেলে পুলিশ। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে অঞ্চল থেকে সরে যেতে বলে পুলিশ। তারা অস্থায়ী আশ্রয়ে ভিড় জমান। 

আরও পড়ুন

স্থানীয় সংবাদপত্র জানিয়েছে, একটি টাউন হলে অস্থায়ী আশ্রয় শিবির করা হলে সেখানে অতিরিক্ত ভিড় হয়। এরপরে আরেকটি স্থানীয় স্কুলকেও অস্থায়ী আশ্রয় শিবিরে পরিণত করা হয়। এই অঞ্চলে বেশ কয়েকটি দূতাবাসও আছে। 

পুলিশ জানায়, শুক্রবার বোমাটিকে নিষ্ক্রিয় করা হবে। ডুবুরিরাও আরও তল্লাশি চালাবেন। বোমাটি পানির চার মিটার গভীরে শ্যাওলা-জড়ানো অবস্থায় পড়ে আছে। ফলে সেটিকে নিষ্ক্রিয় করার কাজটা অনেক কঠিন হবে। 

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission