
ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হানা ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এই তথ্য জানিয়েছে।
প্রতিরক্ষা সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পে এখন পর্যন্ত ২৯৪ জন আহত হয়েছেন। হতাহতদের সবাই মধ্য ভিসায়াস অঞ্চলে রেকর্ড করা হয়েছে। ভয়াবহ এই কম্পনটির ফলে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায় সংস্থাটি। খবর রয়টার্স
দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কম্পনটির ফলে বিদ্যুৎ লাইন, সেতু এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কাঠামোগুলির মধ্যে ১০০ বছরেরও বেশি পুরোনো একটি গির্জাও রয়েছে। সরকারি সংস্থাগুলো উদ্ধার তৎপরতার পাশাপাশি বিদ্যুৎ ও পানি সরবরাহ পুনরায় সচল করার কাজ শুরু করেছে।
আরটিভি/আর/এসআর




