নারীর ছবি পোস্ট করে গুনতে হলো মোটা অঙ্কের জরিমানা!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ১৯ অক্টোবর ২০২৫ , ০৬:৩০ পিএম


নারীর ছবি পোস্ট করে গুনতে হলো মোটা অঙ্কের জরিমানা!
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুমতি ছাড়া এক নারীর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় এক ব্যক্তিকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। গোপনীয়তা ভঙ্গের অপরাধে ওই ব্যক্তিকে ২০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে ৬ লাখ টাকারও বেশি) জরিমানা করেছে দেশটির আদালত। রোববার (১৯ অক্টোবর) খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আবুধাবির ফ্যামিলি, সিভিল ও অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লেমস কোর্ট গত বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে। আদালতের নথিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ওই নারীর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় মানসিক কষ্ট ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ায় ভুক্তভোগী ক্ষতিপূরণের মামলা করেছিলেন।

আরও পড়ুন

আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রায় দেয়, যা পরবর্তীতে আপিল আদালতও বহাল রাখে। আমিরাতের কঠোর ফেডারেল সিভিল ট্রানজ্যাকশনস আইনের ২৮২ ধারার অধীনে এই জরিমানা করা হয়, যেখানে অন্যের ক্ষতিসাধনকারীর জন্য ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সংযুক্ত আরব আমিরাতে কারও অনুমতি ছাড়া ছবি, ভিডিও বা বার্তা শেয়ার করা ফৌজদারি অপরাধ এবং এর জন্য পাঁচ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা বা কারাদণ্ড হতে পারে। ব্যক্তিগত তথ্য সুরক্ষায় দেশটির কঠোর অবস্থান এই রায়ের মাধ্যমে আরও একবার স্পষ্ট হলো। 

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission