আমিরাতে কারাবন্দি ৬ জুলাই যোদ্ধার মুক্তি, দেশে ফিরছেন আজ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ০৩:৫৯ এএম


আমিরাতে কারাবন্দি ৬ জুলাই যোদ্ধার মুক্তি, দেশে ফিরছেন আজ
ছবি: সংগৃহীত

সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মুক্তি মিলেছে সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি থাকা ৬ জন জুলাই যোদ্ধার। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন তারা। 

বিজ্ঞাপন

এদিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি অবতরণ করবে বলে জানা গেছে।

দেশে ফিরতে যাওয়া এই প্রবাসী জুলাই যোদ্ধারা হলেন- চট্টগ্রামের শহিদুল আমিন (মুন্না) ও সাইফুল ইসলাম, বরিশালের শাওন হাওলাদার, লক্ষ্মীপুরের শাহাদাত হোসেন, নোয়াখালীর জাকের হোসেন রনি এবং মৌলভিবাজারের মোহাম্মদ ফরহাদ আহমেদ।

বিজ্ঞাপন
আরও পড়ুন

কারামুক্ত প্রবাসী শহিদুল আমিন মুন্নার স্ত্রী তানিয়া আমিনসহ একাধিক জুলাই যোদ্ধার পরিবারের সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তানিয়া আমিন বলেন, এই ছয়জনের জামিনে মুক্তি পাওয়া খবরটি বুধবার রাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের পরিবারকে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তারা দেশে ফিরবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানের প্রতি সংহতি জানানোর অভিযোগে বিভিন্ন সময়ে কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে আটক করা হয়। এদের মধ্যে অনেকে মুক্তি পেলেও ২৪ জন দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। তাদের মুক্তির দাবিতে পরিবারগুলো দীর্ঘদিন ধরে আবেদন ও আলোচনা চালিয়ে আসছিল।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission