ঐতিহাসিক দুর্গে নামাজ আদায়, গোমূত্র দিয়ে পবিত্র করলেন বিজেপি সাংসদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ , ০২:৪৫ পিএম


ঐতিহাসিক দুর্গে নামাজ আদায়, গোমূত্র দিয়ে পবিত্র করলেন বিজেপি সাংসদ
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের পুণেতে ঐতিহাসিক শানিওয়ারওয়াড়া দুর্গের চত্বরে কয়েকজন মুসলিম নারীর নামাজ পড়ার ঘটনায় তুমুল রাজনৈতিক তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর বিজেপি সাংসদ মেধা কুলকর্ণি ও তার অনুসারীরা দ্রুত দুর্গ এলাকায় যান এবং গোমূত্র ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান করেন। খবর এনডিটিভির। 

বিজ্ঞাপন

‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠানের পর মেধা কুলকর্ণি বলেন, শানিওয়ারওয়াড়া মারাঠা সাম্রাজ্যের প্রতীক। সেখানে নামাজ পড়া দুঃখজনক ও উদ্বেগজনক। এটি নামাজ পড়ার জায়গা নয়। এ বিষয়ে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয়। আমরা সেখানে শিব বন্দনা করেছি ও স্থানটি শুদ্ধ করেছি। 

আরও পড়ুন

তিনি আরও বলেন, তারা যেখানে নামাজ পড়ে, সেই জায়গাকে ওয়াকফ সম্পত্তি হিসেবে দাবি করে। এ বিষয়ে হিন্দু সমাজ এখন সতর্ক। 

বিজ্ঞাপন

এই ঘটনায় মহারাষ্ট্রের মন্ত্রী নিতেশ রানেও নিন্দা করে বলেন, শানিয়ারওয়াড়া হিন্দুদের গৌরবের প্রতীক। যদি হিন্দুরা হাজি আলীতে হনুমান চালিসা পড়ে, মুসলমানদেরও কষ্ট লাগবে। তাই মসজিদেই নামাজ  পড়া উচিত।

অন্যদিকে, এআইএমআইএম মুখপাত্র ওয়ারিস পাঠান এর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কয়েকজন নারী ৩ মিনিট নামাজ পড়েছে, এতে সমস্যা কোথায়? সংবিধানের ২৫ অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া আছে। গোমূত্র নয়, মানসিকতা শুদ্ধ করা উচিত। 

বিজ্ঞাপন

এদিকে শুক্রবার (১৭ অক্টোবর) দুর্গে নামাজ পড়ার ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভারতের পুরাতত্ত্ব বিভাগ (এএসআই) স্থানীয় পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছে। ঘটনার পর পুণে পুলিশ জানিয়েছে, এটি পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত স্থান। পুরাতত্ত্ব বিভাগের কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। দুর্গের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরটিভি/এআর

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission