চিপসের প্যাকেটকে বন্দুক ভেবে কিশোরকে হাতকড়া পরালো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ১০:১০ পিএম


কৃত্রিম বুদ্ধিমত্তা
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থার ভুলে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে এক কিশোরকে সশস্ত্র পুলিশ হাতকড়া পরিয়েছে। ১৬ বছর বয়সী শিক্ষার্থী টাকি অ্যালেন জানিয়েছেন, তার হাতে ছিল শুধুমাত্র একটি প্যাকেট চিপস, তবে এআই সিস্টেম সেটিকে বন্দুক হিসেবে শনাক্ত করেছিল।

বিজ্ঞাপন

অ্যালেন বলেন, “পুলিশ এসে হাজির হলো, প্রায় আটটি পুলিশ গাড়ি এবং তারা সবাই আমার দিকে বন্দুক তাক করে আমাকে মাটিতে শুয়ে পড়তে বলছিল।”

বাল্টিমোর কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, “আমাদের কর্মকর্তারা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যথাযথ এবং আনুপাতিক প্রতিক্রিয়া দেখিয়েছেন।” পুলিশ আরও জানিয়েছে, এআই অ্যালার্টটি মানব পর্যালোচকদের কাছে পাঠানো হয়েছিল, যারা কোনো হুমকি খুঁজে পাননি। তবে স্কুলের প্রিন্সিপাল সেই তথ্য না দেখে নিরাপত্তা দলের সঙ্গে যোগাযোগ করেন এবং তারা শেষ পর্যন্ত পুলিশে ফোন করেন।

বিজ্ঞাপন

অ্যালেন বলেন, তিনি ফুটবল অনুশীলনের পর এক প্যাকেট ডরিটোস খেয়ে খালি প্যাকেটটি পকেটে রেখেছিলেন। এ ঘটনার প্রায় ২০ মিনিট পর সশস্ত্র পুলিশ এসে উপস্থিত হয়, তাকে হাঁটু গেড়ে বসতে বলার পর হাতে হাতকড়া পরানো হয়।

পুলিশ জানিয়েছে, অ্যালেনকে হাতকড়া পরানো হলেও গ্রেপ্তার করা হয়নি এবং কোনো হুমকি নেই তা নিশ্চিত হওয়ার পর নিরাপদে ঘটনাটি সমাধান করা হয়।

বিজ্ঞাপন

অ্যালেন বলেন, এখন আমি ফুটবল অনুশীলনের পর ভেতরে অপেক্ষা করি, কারণ মনে হয় বাইরের পরিবেশে নিরাপদ নয়, বিশেষ করে প্যাকেট চিপস খেতে খেতে।

আরও পড়ুন

ঘটনাটি এ ধরনের প্রযুক্তি ব্যবহারের নিরাপত্তা ও প্রক্রিয়া পুনর্মূল্যায়নের আহ্বানকে ত্বরান্বিত করেছে।
সুত্র: বিবিসি 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission