মরক্কোর দ্রা–তাফিলালেত অঞ্চলে এই বছর রেকর্ড পরিমাণ খেজুর উৎপাদনের আশায় কৃষকেরা। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে ফলনের পরিমাণ এবং গুণমান উভয়ই গত বছরের তুলনায় ভালো হয়েছে।
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের এরফুদ এলাকায়, জিজ নদীর তীরে অবস্থিত খেজুর বাগানগুলোতে ইতিমধ্যেই এক লাখ টনেরও বেশি খেজুর সংগ্রহ করা হয়েছে। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যম তাপমাত্রা এবং পূর্ববর্তী মৌসুমের বৃষ্টিপাত খেজুরের বৃদ্ধি ও পাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

স্থানীয় কৃষকরা জানান, সেপ্টেম্বরে বাজারে খেজুরের সরবরাহ বেড়েছে। ফলন ভালো হওয়ায় তারা সময়মতো সংগ্রহের কাজ শেষ করার চেষ্টা করছেন। খেজুর পাকার সঙ্গে সঙ্গে বাগানে কর্মব্যস্ততা বেড়ে গেছে। কৃষকরা কাঁচি বা দা ব্যবহার করে হাতে খেজুর সংগ্রহ করেন, যা দক্ষতা ও সতর্কতা প্রয়োজনীয়।
কৃষকরা আরও বলেন, সকালের পর থেকে বিকেল পর্যন্ত খেজুর সংগ্রহে ব্যস্ত থাকেন। বিভিন্ন জাতের খেজুর—মাঝহুল, বউফগুস, লখালক ও বউস্লিখ—সংগ্রহের পর মাটে ছড়িয়ে বাছাই ও শুকানোর কাজ করা হয়।
মরক্কোর কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, নতুন মৌসুমে স্থানীয় বাজারে খেজুরের চাহিদা স্বাভাবিকের তুলনায় বেশি। ব্যবসায়ীরাও রপ্তানির জন্য মানসম্মত খেজুর সংগ্রহে আগ্রহী।
আরটিভি/এসকে




