ভারতের লালকেল্লায় গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০৮:৩০ এএম


ভারতের লালকেল্লায় গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৯
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে যাত্রীবাহী গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে নয়জনে পৌঁছেছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন স্থাপনার কাছে বিস্ফোরণে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই বিস্ফোরণ ছিল অত্যন্ত শক্তিশালী। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশপাশে ছিন্ন-ভিন্ন মরদেহ ছড়িয়ে থাকতে দেখা যায় এবং ২২টি গাড়ি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আরও পড়ুন

দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা বলেছেন, লাল কেল্লা ট্রাফিক সিগন্যালের কাছে ধীরে চলা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এই ঘটনায় ইতোমধ্যে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

বিস্ফোরণের পরপরই মহরাষ্ট্রের মুম্বাই, জয়পুর, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ এত প্রচণ্ড ছিল যে, আশপাশের ভবনের দেয়াল, জানালা ও দরজা কেঁপে ওঠে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বিস্ফোরণ সম্পর্কে অবহিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি পুলিশ এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো তথ্য দেয়নি।

বিজ্ঞাপন

একই দিনে রাজধানী দিল্লি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বিহার রাজ্যের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগের দিন এই বিস্ফোরণের ঘটনা ঘটল।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission