সেতু থেকে উল্টে পড়ল বাস, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ০৩:৩৪ পিএম


সেতু থেকে উল্টে পড়ল বাস, নিহত ১৬
সেতু থেকে উল্টে পড়ল বাস, নিহত ১৬।

কম্বোডিয়ার মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেতু থেকে বাস খাদে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত এবং ২৪ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে কাম্পং থম প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। বাসটি উত্তরাঞ্চলের অডার মিনচে প্রদেশ থেকে রাজধানী নমপেনে যাচ্ছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এপি।

প্রতিবেদনে জানানো হয়েছে, মোট ৪০ জন যাত্রী ছিলেন বাসটিতে। পথে সিয়েম রিপে যাত্রী তোলার পর আবার যাত্রা শুরু করেছিল বাসটি। সিয়েম রিপ হলো বিশ্বখ্যাত আঙ্কোর ওয়াট মন্দিরের অবস্থান, যেখানে থেকে নমপেন যেতে প্রায় ছয় ঘণ্টা লাগে। সব যাত্রীই কম্বোডিয়ার নাগরিক ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

পুলিশ জানায়, দুটি ড্রাইভার পালাক্রমে রাতের রুটে গাড়ি চালাচ্ছিলেন। এর মধ্যে দুর্ঘটনার সময় ডিনি চালাচ্ছিলেন, সেই চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে চালক নিহতদের মধ্যে আছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কম্বোডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা ফেসবুকে যে ছবি প্রকাশ করেছেন, তাতে দেখা যায়, ক্রেনের সাহায্যে পানির নিচে অর্ধডুবন্ত বাসটিকে টেনে তুলে আনা হচ্ছে। সংবাদ সংস্থা এপি আরও জানিয়েছে, উদ্ধারকারীরা নদীতে অনুসন্ধান শেষ করার পর মৃতের সংখ্যা ১৩ থেকে বেড়ে দাঁড়ায় ১৬ জনে। আহত যাত্রীদের প্রাদেশিক কাম্পং থম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মরদেহ তাদের পরিবারের কাছে স্থানান্তর করেছে কর্তৃপক্ষ।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission