পাকিস্তানে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ০৯:০৮ পিএম


পাকিস্তানে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬
সংগৃহীত ছবি

পাকিস্তানের ফয়সালাবাদে গ্লু তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় কারখানাটিতে ধস নামে এবং আশপাশের বাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে ছয়জনই শিশু। সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে লাহোরের ফয়সালাবাদের ওই কারখানায় আগুন লেগে বিস্ফোরণ ঘটে।

বিজ্ঞাপন

ফয়সালাবাদের কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কারখানায় রাসায়নিকের গুদামে গ্যাস লিক হয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, বিস্ফোরণের শক্তি এতটাই বেশি ছিল যে এর প্রভাবে কারখানাসহ আশপাশের কয়েকটি বাড়ির ছাদ উড়ে যায়। এর মধ্যে তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই আশপাশের বাড়ির বাসিন্দা ছিলেন।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বিস্ফোরণস্থলের ধ্বংসস্তূপ থেকে অনেককে টেনে বের করতে দেখা গেছে। আহত সাতজনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ বিস্ফোরণের পর কারখানার ম্যানেজারকে গ্রেপ্তার করেছে। তবে দুর্ঘটনার পরপরই মালিক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য, পাকিস্তানে প্রায়ই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০২৪ সালে ফয়সালাবাদে একটি টেক্সটাইল মিলে বিস্ফোরণেও বহু মানুষের প্রাণহানি ঘটেছিল।

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission