মালয়েশিয়ায় জেলিফিশের কামড়ে দুই বছর বয়সী শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ০৯:২০ পিএম


জেলিফিশের কামড়ে দুই বছর বয়সী শিশুর মৃত্যু
জেলিফিশ।ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পর্যটন দ্বীপ লাঙ্কাউইয়ের জনপ্রিয় পান্তাই চেনাঙ্গ সৈকতে জেলিফিশের কামড়ে গুরুতর আহত হয়ে দুই বছর বয়সী রুশ শিশু ভ্লাদিমির ইয়াকুবানেটস জীবন হারিয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে স্থানীয় সুলতানা বাহিয়াহ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, জেলিফিশের ছোবল থেকে সৃষ্ট জটিলতা শিশুটির মৃত্যুর কারণ।

বিজ্ঞাপন

ভ্লাদিমিরের বাবা, নিকিতা, যিনি রাশিয়ার খাবারোভস্কের একজন আইটি ইঞ্জিনিয়ার, বলেছেন যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করার ইচ্ছা নেই। তবে তিনি আশা প্রকাশ করেছেন এই মর্মান্তিক ঘটনা বক্স জেলিফিশের বিপদ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করবে।

ঘটনার বর্ণনায় তিনি জানান, ভ্লাদিমির যখন সৈকতের তীরে অল্প পানিতে ছিল, হঠাৎ সে কেঁদে ওঠে। তার মা তাকে পানি থেকে তুলে দেওয়ার সময় শিশুটির শ্বাস বন্ধ হয়ে যায়। নিকিতা সিপিআর দেওয়ার চেষ্টা করেন এবং অন্য পর্যটকরাও সাহায্য করেন।

বিজ্ঞাপন

নিকিতা আরও জানান, তারা কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করবেন না, বরং চান এই দুর্ঘটনা অন্যদের সচেতন করবে এবং ভবিষ্যতে এমন ট্র্যাজেডি রোধে ভূমিকা রাখবে।

ভ্লাদিমিরের মা, ওলগা, বলেন, তারা চান তাদের ছেলের চলে যাওয়া অর্থবহ হোক, কারণ ভ্লাদিমির খুব দয়ালু ও বুদ্ধিমান ছিল এবং অন্যদের সাহায্য করতে ভালোবাসতো। তারা তাকে ‘ছোট দেবদূত’ ও ‘নায়ক’ হিসেবে স্মরণ করেন।

বিজ্ঞাপন

দম্পতি গত ১৪ নভেম্বর মালয়েশিয়ায় পৌঁছান। তারা ভ্লাদিমিরের দাহ সম্পন্ন করে তার চিতাভস্ম রাশিয়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন।

আরও পড়ুন

উল্লেখ্য, ১৫ নভেম্বরের ওই ঘটনার পর ভ্লাদিমিরকে লাঙ্কাউইর সুলতানা মালিহা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে সুলতানা বাহিয়াহ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। যদিও মালয়েশিয়ায় জেলিফিশের কামড়ে মৃত্যুর ঘটনা বিরল, তবে ঝুঁকিটা সুপরিচিত। এর আগে ২০১৮ সালে পেরাকের পুলাউ পাংকোর তেলুক নিপাহ অঞ্চলে জেলিফিশের কামড়ে পাঁচ বছর বয়সী এক ফরাসি শিশুর মৃত্যু হয়েছিল।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission