একদিকে বাংলাদেশে ঘন ঘন মৃদু ভূমিকম্পের সতর্কতা, অন্যদিকে বিশ্বের বিভিন্ন স্থানে বেড়ে চলেছে ভূকম্পনের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বের অন্তত ১৩৩টি স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে জনপ্রিয় ওয়েবসাইট ‘আর্থকোয়াকট্র্যাকার ডটকম’। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ওয়েবসাইটটির আপডেটে এই তথ্য জানানো হয়, যা পৃথিবীর টেকটোনিক অস্থিরতার চিত্র তুলে ধরছে।
ভূমিকম্পের তথ্য নিয়ে কাজ করা এই ওয়েবসাইটটি জানায়, এই তীব্রতার ফলে বিশ্বজুড়ে এক ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে। ‘আর্থকোয়াকট্র্যাকার ডটকম’-এর তথ্য অনুযায়ী, গত সাত দিনে বিশ্বের বিভিন্ন স্থানে অন্তত ৮৫৪টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এছাড়া, গত এক মাসে মোট ৩ হাজার ৫৫৮৯টি ভূমিকম্প হয়েছে।
এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় যে পৃথিবীর বিভিন্ন ফল্ট লাইন জুড়ে মাঝারি থেকে মৃদু কম্পন বেড়েছে, যা ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, বড় মাত্রার ভূমিকম্পের শক্তি সঞ্চয়ের একটি ইঙ্গিত হতে পারে।
উল্লেখ্য, গত শুক্রবার (২১ নভেম্বর) দেশে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর পাশাপাশি শনিবার আরও তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যা জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।
আরটিভি/এআর





