আফগানিস্তানে হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ০৭:৫৭ পিএম


আফগানিস্তানে হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ছবি সংগৃহীত

আফগানিস্তানের অভ্যন্তরে কোনো হামলা চালানোর কথা অস্বীকার করেছে পাকিস্তান। মঙ্গলবার (২৫ নভেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন পাকিস্তানের নীতি সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আফগান জনগণের বিরুদ্ধে নয়। খবর সামা টিভির।  

বিজ্ঞাপন

সামা টিভিতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, আইএসপিআর মহাপরিচালক বলেছেন, পাকিস্তান যখনই কোনো সামরিক অভিযান পরিচালনা করে, তখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়। সীমান্ত সন্ত্রাসের ঘটনায় তিনি আফগান অন্তর্বর্তী সরকারের প্রতি উদ্বেগ প্রকাশ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

এর আগে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে মধ্যরাতে ভয়াবহ বিমান হামলা চালানোর অভিযোগ করেছে তালেবান সরকার। তাদের দাবি, হামলায় নিহত ১০ জনের মধ্যে ৯ জনই শিশু এবং অন্যজন নারী।

বিজ্ঞাপন

আহমেদ শরীফ চৌধুরী স্পষ্ট করে বলেন, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীদের সমর্থনই প্রধান সমস্যা। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে যাচাইযোগ্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না বলে হুঁশিয়ারি দেন।

আইএসপিআর মহাপরিচালক বলেন, সন্ত্রাসবিরোধী কার্যক্রমে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিতে পাকিস্তানকে নিজ স্বার্থে ঘরোয়া পরিস্থিতি শক্তিশালী করতে হবে। তিনি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে চোরাচালান ও রাজনৈতিক অপরাধের নেটওয়ার্ক ভেঙে ফেলার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আইএসপিআর মহাপরিচালক অভিযোগ করেন, বিদেশ থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট রাষ্ট্রবিরোধী বর্ণনা ছড়াচ্ছে। তিনি বলেন, পাকিস্তানের উদ্বেগ আফগান অন্তর্বর্তী সরকারের প্রতি, আফগান জনগণের প্রতি নয়।

ফয়েজ হামিদের কোর্ট মার্শাল নিয়ে সাংবাদিকদের অনুমানভিত্তিক আলোচনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি একটি আইনি ও বিচারিক প্রক্রিয়া এবং বাস্তবায়ন পর্যায়ে সিদ্ধান্ত হলে তথ্য জানানো হবে। তিনি জানান, পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission