এবার সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল, নিহত অন্তত ১৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ০৭:১৫ পিএম


এবার সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল, নিহত অন্তত ১৩
সিরিয়ার ইসরায়েলি হামলা। ফাইল ছবি

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (২৮ নভেম্বর) ভোররাতে প্রাণঘাতী এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। হামলার পর ইসরায়েলি ড্রোন ওই এলাকায় টহল দেওয়ায় স্থানীয় বহু পরিবার আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে গেছে। এই ঘটনা সিরিয়া-ইসরায়েল সীমান্তে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, দামেস্কের উপকণ্ঠে বেইত জিন শহর এবং মাজারাত বেইত জিনে যাওয়ার সড়কে ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ ওই ১৩ জন নিহত হন। সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আলিখবারিয়া জানায়, হামলার পরও ইসরায়েলি ড্রোনগুলো ওই এলাকায় টহল দেওয়া অব্যাহত রেখেছিল। প্রাণঘাতী এই হামলার পর বেইত জিন ছেড়ে পালিয়ে গেছে বহু পরিবার।

বিজ্ঞাপন

এর আগে চ্যানেলটি জানিয়েছিল, ইসরায়েলের একটি টহল দল শহরে ঢুকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অল্প সময়ের জন্য সংঘর্ষে জড়িয়ে পরে সরে যায়।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হামলায় তাদের ছয় সেনা আহত হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

বিজ্ঞাপন

গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা ও সম্পদে শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা স্থাপনাও রয়েছে।

এছাড়া ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমিতে তাদের দখলদারিত্ব বাড়িয়েছে এবং নিরস্ত্রীকৃত বাফার জোনের নিয়ন্ত্রণ নিয়েছে। এটি ১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের স্বাক্ষরিত চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হচ্ছে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission