মামদানির ছেড়ে যাওয়া আসনে লড়বেন বাংলাদেশি মেরী জোবাইদা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০১:৩৭ পিএম


মামদানির ছেড়ে যাওয়া আসনে লড়বেন বাংলাদেশি মেরী জোবাইদা
নিউইয়র্কে সেম্বলি ডিস্ট্রিক্ট থার্টি সিক্সের’ প্রার্থী হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মেরী জোবাইদা। ছবি সংগৃহীত

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোরান মামদানীর ছেড়ে যাওয়া গুরুত্বপূর্ণ ‘অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট থার্টি সিক্সের’ প্রার্থী হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মেরী জোবাইদা। এই গুরুত্বপূর্ণ আসনে তার নির্বাচনি প্রচারকে শক্তিশালী করতে শুক্রবার (২৮ নভেম্বর) সিটির এস্টোরিয়ায় আনুষ্ঠানিকভাবে তাকে সমর্থন জানিয়েছেন স্টেইট সিনেটর জন লু। এই সমর্থন জোবাইদার বিজয়ী হওয়ার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে।

বিজ্ঞাপন

সিনেটর জন লু বলেন, নিউইয়র্কের অভিবাসীদের স্বার্থ সংরক্ষণে মেরী জোবাইদার মতো একজন অভিবাসী অ্যাসেম্বলিওম্যানের প্রয়োজন অনস্বীকার্য। বাংলাদেশি কমিউনিটির বন্ধু হিসেবে পরিচিত লু, জোবাইদাকে ভোট দেওয়ারও আহ্বান জানান।

আরও পড়ুন

ডিস্ট্রিক্ট থার্টি সিক্স আসনটি অত্যন্ত আলোচিত, কারণ এর অ্যাসেম্বলিম্যান ছিলেন সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানি। ফলে তার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।

বিজ্ঞাপন

মামদানীর নির্বাচনি এলাকায় প্রচারণা চালিয়ে যাওয়া মেরী জোবাইদা কেবল অভিবাসীই নন, তিনি বাংলাদেশি। ফলে স্থানীয় অভিবাসী ভোটারদের মধ্যে তাকে নিয়ে বিশেষ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

মেরী জোবাইদা তার নির্বাচনি প্রতিশ্রুতিগুলো তুলে ধরে সবার সহযোগিতা চেয়েছেন। তিনি আশ্বাস দেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে নাগরিকদের সমস্যা সমাধানে সক্রিয় থাকবেন। ২০০১ সালে বাংলাদেশ থেকে আমেরিকায় আসা এই রাজনীতিবিদ কমিউনিটি হেলথ আউটরিচ ও পাবলিক স্কুল ইস্যুসহ বিভিন্ন বিষয়ে সক্রিয় থেকে মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission