
দিল্লির লক্ষ্মীনগর এলাকায় অবস্থিত একটি সোনার দোকানে ক্রেতা সেজে চুরির অভিনব ঘটনা ঘটিয়েছেন দুই নারী। অত্যন্ত নিপুণ হাতসাফাইয়ের মাধ্যমে নকল আংটি রেখে আসল সোনার আংটি চুরি করার এই কৌশল বর্তমানে সমাজমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই মহিলা দোকানে প্রবেশ করে সোনার আংটি দেখার অনুরোধ জানান। দোকানের কর্মী বিভিন্ন আংটির বাক্স খুলে দেখাতে শুরু করলে সেই সুযোগে এক নারী একটি বাক্স থেকে আসল সোনার আংটি তুলে দ্রুতই তার জায়গায় একটি নকল আংটি রেখে দেন। এরপর চুরি করা আংটিটি পাশে বসা আরেক নারীর হাতে গোপনে দিয়ে দেন।
পুরো ঘটনাটি এতটাই দক্ষতার সঙ্গে ঘটে যে দোকানের কর্মীর নজরেই বিষয়টি ধরা পড়েনি। তিনি স্বাভাবিকভাবে বাক্সটি সরিয়ে দ্বিতীয় বাক্স দেখাতে ব্যস্ত হয়ে পড়েন।
‘মিস্টার ত্যাগী’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে মন্তব্য করেছেন, নারীর হাতসাফাই এতটাই নিখুঁত যে ভালো করে না দেখলে বোঝারই উপায় নেই। অনেকেই দোকানের মালিককে দ্রুত থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন।
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে কি না সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে ভিডিওটি ভাইরাল হওয়ায় দুই নারীকে চিহ্নিত করার কাজে ভিডিওটি সহায়ক হবে বলে মনে করছেন অনেকে।कमाल की तकनीक रहती है चोरों और ठगों की भी…
सोने की असली अंगूठी की जगह, नकली रख दी, लेकिन CCTV ने सब रिकॉर्ड कर लिया।
?लक्ष्मीनगर, दिल्ली pic.twitter.com/TpCRjrMYf8— ?? ????? (@mktyaggi) October 24, 2025
আরটিভি/এসকে




