হাতের সাহায্য না নিয়ে সাঁতার শুনলেই বোঝা যায় কতটা কঠিন! আর সেই অসম্ভবকে সম্ভব করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা মাইকেল মোরো। হাতকড়া পরে খোলা পানিতে ২৮.৫ মাইল (প্রায় ২৯ মাইল) সাঁতরিয়ে একসঙ্গে অর্জন করেছেন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
নিউইয়র্কের মানহাটনের দক্ষিণ প্রান্ত থেকে পানিতে ঝাঁপ দেন ৪৯ বছর বয়সী মোরো। এরপর, ইস্ট রিভার, হার্লেম নদী,হাডসন নদী ঘুরে নিউইয়র্কের বিখ্যাত জলপথের বৃত্তাকার রুট ১০ ঘণ্টারও কম সময়ে শেষ করেন তিনি।
হাতকড়া পরে সবচেয়ে দীর্ঘ খোলা পানির সাঁতার। হাতকড়াসহ নিউইয়র্কের জলপথ ঘুরে আসা প্রথম ও দ্রুততম সাঁতারু।মোরোর সাপোর্ট ক্রুর সদস্য ক্যাপ্রি জাটিয়াসমোরো বলেন,খোলা পানির সাঁতারের উত্তেজনা এতটাই তীব্র যে তা প্রায় অবৈধ আনন্দের মতো!
মজা করে তিনি আরও বলেন, সাঁতার শেষে আমি ঘুড়ির মতো উড়তে থাকি। মোরোর ভাষায়, আমি এমন সব মানুষের গল্প শুনতে শুরু করি যারা নিজেদের সীমা ছাড়িয়ে গেছে। ভাবলাম, আমি কেন পারব না? তাই শুরু হলো যাত্রা। জানতাম, আমাকে এটা পানিতেই করতে হবে।
মোরো আরও জানান, ছোটবেলা থেকেই সাঁতারের প্রতি তাঁর ভালোবাসা প্রবল।হাঁটার আগেই আমি নাকি সাঁতার জানতাম।
স্কুল–কলেজে ছিলেন জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন সাঁতারু। তবে দুই দশক সাঁতার থেকে দূরে থাকার পর মধ্য-চল্লিশে আবার ফিরেন ডায়ানা নায়াড ও রস এডজলির মতো ম্যারাথন সাঁতারুদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে।
দীর্ঘ বিরতির পরও তাঁর বিশ্বাস ছিল, আমার ভেতরে এখনো অনেক কিছু বাকি।আর সেই বিশ্বাসই তাকে এনে দিল হাতকড়া হাতে ২৯ মাইল সাঁতারের বিশ্বরেকর্ড।
আরটিভি/এসকে




