বাবরি মসজিদ নির্মাণ

অনলাইনে ৯৩ লাখ ও ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা এলো হুমায়ুনের বাড়িতে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ১০:৫৪ এএম


বাবরি মসজিদ নির্মাণে অনলাইনে ৯৩ লাখ আর ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা এল হুমায়ুনের বাড়
ছবি: সংগৃহীত

মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে বাবরি মসজিদ নির্মাণের জন্য অনুদান হিসেবে পাওয়া নগদ অর্থ গণনার কার্যক্রম চলছে। শনিবার (৬ ডিসেম্বর) বাবরি মসজিদ ধ্বংসের স্মরণে রেজিনগরে তার ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন থেকেই টাকা গ্রহণ শুরু হয়। 

বিজ্ঞাপন

হুমায়ুন কবীর জানান, মসজিদ নির্মাণে প্রায় ৩০০ কোটি টাকা প্রয়োজন হবে। যার মধ্যে ইতোমধ্যে প্রায় ৯৩ লক্ষ টাকা অনলাইনে এবং নগদ অর্থে ১১টি ট্রাঙ্ক ভর্তি অর্থ জমা পড়েছে।

তবে টাকা নিয়ে চিন্তা করছেন না হুমায়ুন। কারণ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তিই নাকি ৮০ কোটি টাকা অনুদান দেবেন বাবরি মসজিদ তৈরির জন্য। আরও বহু মানুষ টাকা দিচ্ছেন।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত ৭টি ট্রাঙ্ক খুলে ৩৭ লক্ষ টাকা নগদ পাওয়া গেছে। উপস্থিত আলেম-উলামা ও সাঁট মেশিন ব্যবহার করে ৩০ জন করে টাকা গুনছেন। হুমায়ুন কবীর দাবি করেছেন, এখনও পর্যন্ত এক কোটি ১০ লক্ষ টাকা অনুদান সংগ্রহ হয়েছে এবং আরও অনেকে এই প্রচেষ্টায় যুক্ত হচ্ছেন।

আরও পড়ুন

বাবরি মসজিদ নির্মাণে টাকা সংক্রান্ত এই ব্যাপক সাড়া দেখে স্পষ্ট যে তহবিলের অভাব হবে না। আগামী ২০২৬ সালের নির্বাচনেও এই উদ্যোগ কতটা রাজনৈতিক প্রভাব ফেলে তা সময়ই দেখাবে।

বিজ্ঞাপন


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission