বাবরি মসজিদ নির্মাণে অনুদান নিয়ে জালিয়াতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ০৮:৪৪ এএম


বাবরি মসজিদ নির্মাণে অনুদান নিয়ে জালিয়াতির অভিযোগ, নকল কিউআর বানানোর অভিযোগ
ছবি: সংগৃহীত

বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণে অনুদান সংগ্রহকে কেন্দ্র করে বড়সড় জালিয়াতির অভিযোগ উঠল। অভিযোগ, মসজিদ নির্মাণের জন্য চালু করা কিউআর কোড নকল করে প্রতারকেরা ভুয়ো অ্যাকাউন্টে টাকা তুলে নিচ্ছে।

বিজ্ঞাপন

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বহরমপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মহম্মদ আমিনুল শেখ। তাঁর দাবি, ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া’ নামে গঠিত ট্রাস্টের তথ্য ব্যবহার করে ভুয়ো কিউআর কোড তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ সেই কিউআর কোড স্ক্যান করে অনুদান দিলে টাকা সরাসরি প্রতারকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে।

প্রসঙ্গত, বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের পরই ভরতপুরের বিধায়ক তথা তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবীর মসজিদ নির্মাণের জন্য অনুদান সংগ্রহের আবেদন জানান। শিলান্যাস অনুষ্ঠানে দানবাক্স বসানোর পাশাপাশি অনলাইনে অনুদান দেওয়ার জন্য কিউআর কোডের ব্যবস্থাও করা হয়।

বিজ্ঞাপন

কিন্তু সম্প্রতি জানা যায়, সেই কিউআর কোড নকল করে প্রতারণা চলছে। বিষয়টি জানাজানি হতেই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

উল্লেখযোগ্য ভাবে, এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবীর। মসজিদের শিলান্যাসের আগে সৌদি আরব থেকে দুই ধর্মগুরুর আগমনের কথা বলা হলেও পরে জানা যায়, তাঁরা বাংলারই বাসিন্দা। এমনকি হায়দরাবাদ থেকে আনা বলে দাবি করা নিরাপত্তারক্ষীরাও কলকাতার বাসিন্দা বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় হতাশা প্রকাশ করে হুমায়ুন কবীর অভিযোগ করেছিলেন, তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার অনুদান সংক্রান্ত প্রতারণার অভিযোগে ফের চাপে পড়লেন ভরতপুরের বিধায়ক। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

সুত্র: আনন্দবাজার

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission