বাবরি মসজিদ নির্মাণ করতে একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ১২:৩৬ পিএম


বাবরি মসজিদ নির্মাণ করতে একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির দিনে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় একই নামে একটি নতুন মসজিদ নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। 

অনুষ্ঠানের মঞ্চ থেকে হুমায়ুন কবীর জানান, মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি একাই ৮০ কোটি টাকা অনুদান দেওয়ার অঙ্গীকার করেছেন। যদিও দাতার পরিচয় প্রকাশে তিনি অনিচ্ছুক। তবুও এক মাসের মধ্যেই ওই অর্থ প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাবরি মসজিদ পুনর্নির্মাণ নিয়ে রাজনৈতিক বিতর্কের কারণে বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। আদালতের অনুমতি পেয়ে কড়া নিরাপত্তার মধ্যেই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।

হুমায়ুন কবীর আরও জানান, পুরো প্রকল্পের জন্য আনুমানিক ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে যা সম্পূর্ণ সংখ্যালঘু মুসলমানদের অনুদান থেকে সংগৃহীত হবে। তিনি জোর দিয়ে বলেন, এই প্রকল্পে সরকারের কোনো আর্থিক সহায়তা নেওয়া হবে না, যাতে ধর্মীয় স্থাপনার পবিত্রতা বজায় থাকে।

বিজ্ঞাপন

বর্তমানে তাঁর কাছে ২৫ বিঘা জমি রয়েছে। ওই জমিতে শুধু মসজিদই নয়, ভবিষ্যতে ইসলামিক হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মুসাফিরখানা এবং হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

এদিকে, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং পুনর্নির্মাণ উদ্যোগ নেওয়ার জন্য হুমায়ুন কবীরকে তৃণমূল কংগ্রেস থেকে অনির্দিষ্টকাল বহিষ্কার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন সামনে রেখে এই উদ্যোগ তৃণমূল কংগ্রেসের জন্য অস্বস্তির কারণ হতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিরোধী দলগুলো অভিযোগ করেছে, হুমায়ুন কবীর সংখ্যালঘু ভোটব্যাংককে সামনে রেখে রাজনৈতিক সুবিধা নিচ্ছেন। তবে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, তিনি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক প্রচার চালাচ্ছেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission