বাবরি নির্মাণ তহবিল

হুমায়ুনের বাড়িতেই মিলল নগদ ৯৩ লাখ ও ট্রাংকভর্তি টাকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ১১:২২ পিএম


হুমায়ুনের বাড়িতেই মিলল নগদ ৯৩ লাখ ও ট্রাংকভর্তি টাকা
ছবি: সংগৃহীত

ভারতে মুর্শিদাবাদের রেজিনগর এলাকায় তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে বাবরি মসজিদ নির্মাণের জন্য অনুদান হিসেবে নগদ অর্থ গণনার কাজ চলছে।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) বাবরি মসজিদ ধ্বংসের স্মরণে ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন থেকে অনুদান নেওয়া শুরু হয়।

হুমায়ুন কবীর জানিয়েছেন, মসজিদ নির্মাণে মোট প্রায় ৩০০ কোটি টাকা প্রয়োজন হবে। এরই মধ্যে অনলাইনে প্রায় ৯৩ লাখ টাকা এবং নগদ অর্থে ১১টি ট্রাংকভর্তি অর্থ জমা পড়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তবে টাকা নিয়ে চিন্তিত নন হুমায়ুন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি ৮০ কোটি টাকা অনুদান দেবেন বলে জানা গেছে। এ ছাড়া আরও বহু মানুষ দান করছেন।

এখন পর্যন্ত ৭টি ট্রাংক খোলা হয়েছে, যেগুলো থেকে ৩৭ লাখ টাকা নগদ পাওয়া গেছে। উপস্থিত আলেম-উলামা এবং ৩০ জন গণকর্মী সাঁট মেশিন ব্যবহার করে টাকা গণনা করছেন। হুমায়ুন দাবি করেছেন, এখন পর্যন্ত এক কোটি ১০ লাখ টাকা অনুদান সংগ্রহ হয়েছে এবং আরও অনেকে এই প্রচেষ্টায় যুক্ত হচ্ছেন।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission