থাইল্যান্ডের সীমান্তবর্তী কয়েকটি জেলায় সামরিক আইন জারি

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ 

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ১২:১৫ এএম


থাইল্যান্ডের সীমান্তবর্তী কয়েকটি জেলায় সামরিক আইন জারি
ছবি: সংগৃহীত

কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে থাইল্যান্ড তার পূর্বাঞ্চলীয় প্রদেশ ত্রাতের সীমান্তবর্তী কয়েকটি জেলায় সামরিক আইন জারি করেছে। রোববার (১৪ ডিসেম্বর) থাই দৈনিক খাওসোদ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, আজ সীমান্তের কাছে কর্তব্যরত অবস্থায় থাই স্টাফ সার্জেন্ট অ্যাপিসিত বুন্নাক 'বিএম-২১' রকেটের আঘাতে নিহত হয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরসান্ত কংসিরি বলেছেন, থাই নৌবাহিনী ত্রাত অঞ্চলের চারটি জেলায় কারফিউ জারি করেছে। সীমান্তে এখনো লড়াই অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

ব্যাংকক পোস্টের খবরে বলা হয়েছে, সামরিক আইন জারি করার ফলে কর্তৃপক্ষকে লোকজনকে আটক করার অথবা নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে মনে করা ব্যক্তি, যানবাহন বা কাঠামো তল্লাশি চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে।

থাই নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল পারাচ রত্তানাচাইপান দাবি করেছেন, তাদের মেরিনরা কম্বোডিয়ান বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর ত্রাত প্রদেশের মুয়াংয়ের চাম রাক উপ-জেলায় অবস্থিত বান সাম ল্যাং এবং বান নং রি-এর বেশিরভাগ অংশ ‘সফলভাবে পুনরুদ্ধার’ করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পৃথকভাবে থাইল্যান্ডের শীর্ষ জেনারেল চাইয়াপ্রুয়েক ​​দুয়াংপ্রাপাত বলেন, তাদের চূড়ান্ত লক্ষ্য হলো ‘কম্বোডিয়া দীর্ঘসময় ধরে থাইল্যান্ডের জন্য সামরিক হুমকি তৈরি করবে না’, তা নিশ্চিত করা।

অপরদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, থাই সেনাবাহিনী বেশ কয়েকটি গ্রামে কামানের গোলা, এফ-১৬ যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ এবং অগ্রসরমান পদাতিক বাহিনী দিয়ে আক্রমণ চালিয়েছে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission