বাংলাদেশ গণিত দলের সাফল্য, বিশ্ব গণিত দল চ্যাম্পিয়নশিপে ৯ সিলভার ও ২২ ব্রোঞ্জ পদক অর্জন

আরটিভি নিউজ

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৯ এএম


বাংলাদেশ গণিত দলের সাফল্য, বিশ্ব গণিত দল চ্যাম্পিয়নশিপে ৯ সিলভার ও ২২ ব্রোঞ্জ পদ
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ (WMTC) ২০২৫ এ বাংলাদেশ গণিত দল অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। এই প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা মোট ৯টি সিলভার এবং ২২টি ব্রোঞ্জ পদক জয় করে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। এর পাশাপাশি ৫ জন শিক্ষার্থী পেয়েছে মেরিট সম্মাননা।

বাংলাদেশের ৪টি দল এই প্রতিযোগিতায় বিশ্বের শীর্ষ ৩০ শতাংশ গণিত দলের মধ্যে স্থান করে নিয়েছে। জুনিয়র, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সড—এই তিন ক্যাটাগরিতেই একটি করে দল শীর্ষ ৩০ শতাংশে রয়েছে। 

জুনিয়র ক্যাটাগরিতে ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে রয়েছেন:

আহমেদ আয়মান ইব্রাহিম (আগাঁ খান অ্যাকাডেমি, ঢাকা), কাজী আহনাফ মাসুদ (বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা), অরিজিৎ সাহা (সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল),সাইফান সাওয়াদ, দীপ্তিময় চক্রবর্তী, ইশতীফ আজম আহমেদ, নওশাদ জামান, মাহথির মারশাদ, মো. রাহিব আবিদ,মুবতাসিম আল মাহ্‌দী, আদীব আইদিন (ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ),আয়ান রশিদ মাহমুদ (সাউথ ব্রিজ স্কুল),আল জিসাউর রহমান জিহাদ (রুরাল সার্ভিস ফাউন্ডেশন মডেল স্কুল এন্ড কলেজ),প্রকৃতি বিশ্বাস (এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল),কিঞ্জল নাগ দিব্য (সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল)।

ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে: রিশান আন নাফি, জাহিন হাসান (ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ),ইশমাম রামীভ আহমেদ, মো. তাহমিদ হাসান খান, রিতভিক জোয়াদ্দার (সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল),চন্দন চ্যাটার্জী (পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়)কে. এম. তামিম (উইলিস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজ),আলভিন খান (মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ),মোহাম্মদ সাইফান হায়দার (সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল),লাইবা সারিনা ইসলাম (প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল),ফারহান ত্বোহা, জারিফ মুহতাসিম ভূঁইয়া (বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ)।

অ্যাডভান্সড ক্যাটাগরিতে ৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তারা হলেন: সাদ বিন আহমেদ (নটরডেম কলেজ),মো. তাহসিন ইসলাম (কুমিল্লা জিলা স্কুল),রুয়াইফ মুস্তানির (মাস্টারমাইন্ড স্কুল),দেওয়ান মোহাম্মদ সুনান (বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ),তালহা হারুন (রাজউক উত্তরা মডেল কলেজ),ইসাম ওয়াফিদুর রহমান (সানিডেল স্কুল),প্রিয়ন্তী দাস (হলিক্রস কলেজ),সামিরা মুকিত চৌধুরী (ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজ),সাবা জান্নাত অন্বেষা (গুরুদয়াল সরকারী কলেজ),প্রস্তুতি ও নির্বাচন প্রক্রিয়া।

বাংলাদেশ দলের জন্য নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করেছে বাংলার ম্যাথ, যারা বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫ আয়োজন করে। এই নির্বাচনী প্রক্রিয়ায় ছিল অনলাইন সিলেকশন রাউন্ড, ন্যাশনাল রাউন্ড এবং টিম সিলেকশন টেস্ট। নির্বাচনের পর দুই মাসব্যাপী কঠোর প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ গণিত দলের প্রস্তুতি সম্পন্ন হয়।

বাংলাদেশের গণিতপ্রেমীরা বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করায় গর্বিত।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission