এক মাস ঘুমিয়ে থাকেন মানুষ, রহস্যময় গ্রাম কালাচি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ০১:৩৩ পিএম


এক মাস ঘুমিয়ে থাকেন মানুষ, রহস্যময় গ্রাম কালাচি
ছবি: সংগৃহীত

ঘুম মানুষের স্বাভাবিক প্রয়োজন। তবে অতিরিক্ত ঘুম যেমন সমস্যার, তেমনি ঘুমের অভাবও অসুখের কারণ। কিন্তু পৃথিবীতে এমন একটি গ্রাম আছে, যেখানে একবার ঘুমিয়ে পড়লে মানুষকে অন্তত এক মাসের আগে জাগানো যায় না শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি।

বিজ্ঞাপন

কাজাখস্তানের এই অদ্ভুত গ্রামের নাম কালাচি। বহু বছর ধরে এখানকার বাসিন্দারা এক রহস্যময় ঘুমের সমস্যায় ভুগছেন। গ্রামবাসীরা কখন কোথায় ঘুমিয়ে পড়বেন তার কোনও ঠিক নেই। কেউ বাড়িতে, কেউ কর্মক্ষেত্রে, কেউ রাস্তায় হাঁটতে হাঁটতে, আবার কেউ কথা বলার মাঝেই হঠাৎ ঘুমিয়ে পড়েন। এমনকি খেলাধুলার সময়ও এই অদ্ভুত ঘুমে ঢলে পড়ার ঘটনা ঘটেছে।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই ঘুম খুব গভীর। অনেক ক্ষেত্রে মানুষকে কয়েক সপ্তাহ, এমনকি এক মাস পর্যন্ত ঘুমন্ত অবস্থায় থাকতে দেখা গেছে। এতে স্বাভাবিকভাবেই আতঙ্ক ও ভোগান্তিতে পড়েন গ্রামবাসীরা। দীর্ঘদিন চেষ্টা করেও এর কোনও সমাধান খুঁজে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

অবশেষে বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণায় ধরা পড়ে এই রহস্যের কারণ। কালাচি গ্রামের কাছেই রয়েছে একটি পরিত্যক্ত ইউরেনিয়াম খনি। গবেষকদের মতে, ওই খনি থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাস বাতাসে মিশে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। এই গ্যাস মানবদেহে প্রবেশ করলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়, যার ফলেই গ্রামবাসীরা হঠাৎ অজ্ঞান হয়ে গভীর ঘুমে চলে যান।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা জানান, দীর্ঘদিন এই দূষিত বাতাসে বসবাস করার কারণেই কালাচির মানুষদের মধ্যে এই ‘স্লিপিং সিনড্রোম’ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার এক পর্যায়ে গ্রামটি থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগও নেয়।

আরও পড়ুন

বিজ্ঞানের দৃষ্টিতে এটি এক বিরল ও ভয়ংকর ঘটনা যা প্রমাণ করে, পরিবেশ দূষণ মানুষের জীবনে কতটা অপ্রত্যাশিত ও মারাত্মক প্রভাব ফেলতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission