তাইওয়ানে ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ , ০৭:৩২ পিএম


তাইওয়ানে ভূমিকম্পের আঘাত
ছবি: সংগৃহীত

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরের কাছাকাছি সমুদ্র থেকে ৫.১ মাত্রার মধ্যম মানের ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩১.৬ কিলোমিটার গভীরে এবং এটি হুয়ালিয়েন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে সাগরে সংঘটিত হয়েছে।

বিজ্ঞাপন

এই ভূমিকম্পের কারণে রাজধানী তাইপে বিভিন্ন ভবন কিছুক্ষণ কেঁপে ওঠে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানকার ভূ-কম্পন প্রবণতা বেশি। ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। ১৯৯৯ সালের ৭.৩ মাত্রার ভূমিকম্পে দ্বীপটিতে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন।

বিজ্ঞাপন

স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সূত্র : রয়টার্স।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission